ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

এবার ভারত থেকে বিতাড়িত হচ্ছেন তসলিমা নাসরিন

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

taslima-nasreen1
বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিন।

ভারতে আর বসবাস করতে পারবেন না বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিন। আর তিনি যদি ভারত ছাড়েন, তা হলে সর্বশেষ পরিস্থিতি অনুযায়ী ভারতে আর ফিরতে পারবেন না বলে এক প্রতিবেদন প্রকাশিত হয়েছে ভারতীয় সংবাদমাধ্যমে।

প্রতিবেদনে বলা হয়েছে ভারতে বসবাসের জন্য ফের তাঁকে অনুমতি দেয়া হবে কিনা সেই বিষয়টি এখনও স্পষ্ট নয়। ভারতে বসবাসের জন্য সবশেষ সরকারি অনুমতির সময়সীমাও এরইমধ্যে পেরিয়ে গেছে। যে কারণে, তাকে যাতে ভারতে থাকার অনুমতি দেয়া হয়, তার জন্য কয়েক মাস আগে কেন্দ্রীয় সরকারের কাছে আবেদনও জানিয়েছিলেন তিনি। অথচ এখন পর্যন্ত ওই আবেদনের বিষয়ে কিছু জানেন না তসলিমা।
1088902220_da3a5acadc
ভারতীয় জনতার হামলার শিকার উগ্রবাদী ও ইসলাম বিদ্বেষী বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিন।

এদিকে ইউরোপের সাহিত্য উৎসবেও অংশ নিতে পারছেন না তসলিমা। কারণ ভারতে বসবাসের জন্য সর্বশেষ সরকারি অনুমতির সময়সীমা পেরিয়ে গেছে। যে কারণে ইউরোপের ওই সাহিত্য উৎসবে অংশগ্রহণের জন্য তিনি যদি ভারত ছাড়েন, তা হলে আর ফিরে আসতে পারবেন না। সব মিলিয়ে উদ্বিগ্ন তসলিমা নাসরিন একের পর এক টুইট করেছেন।

ওই সব টুইটে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং-এর দৃষ্টি আর্কষণ করেছেন লেখিকা। অথচ এখন পর্যন্ত তসলিমা নাসরিনের টুইটারে এমন কোন বার্তা নেই, যার মাধ্যমে ভারতে বসবাসের জন্য সরকারি অনুমতির বিষয়টি স্পষ্ট হতে পারে।
tasleema-400x225
উৎশৃঙ্খল জীবন যাপনে অভ্যস্থ তসলিমার ঠাই হচ্ছে না এবার ভারতে।

টুইটে তসলিমা নাসরিন জানিয়েছেন, ভারতে বসবাসের জন্য সরকারি অনুমতির সময়সীমা শেষ হয়ে গেছে। ফের অনুমতির জন্য তিনি আবেদন করেছেন কয়েক মাস আগে। অথচ এখন পর্যন্ত স্বরাষ্ট্রমন্ত্রনালয়ের তরফ থেকে কোনও উত্তর আসেনি। যে কারণে তিনি উদ্বিগ্ন। এমন সংবাদ প্রকাশ করেছে দৈনিক যুগশঙ্খ।

সর্বশেষ

চট্টগ্রাম বন্দরে শ্রমিকদের তোপের মুখে নৌ পরিবহন উপদেষ্টা

শেরপুর-৩ আসনে জামায়াত প্রার্থীর মৃত্যু, নির্বাচন আপাতত বাতিল

আমিরে জামায়াতের এক্স অ্যাকাউন্ট হ্যাককারী বঙ্গভবনের কর্মকর্তা ছরওয়ার আটক

অনির্দিষ্টকালের কর্মবিরতিতে অচলাবস্থা চট্টগ্রাম বন্দরে,বড় ক্ষতির শংকা

মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশন চট্টগ্রামের সভাপতি কাইয়ুম, সম্পাদক সীরাত

বিএনপির হামলায় জামায়াত নেতা নিহত, যা বলল অন্তর্বর্তীকালীন সরকার

আগে একাত্তর সালের জন্য মাফ চান, তারপর ভোট চান: মির্জা ফখরুল

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print