ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

সৈয়দ আশরাফের মৃত্যুতে ড. কামাল ও মির্জা ফখরুলের শোক

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

বর্ষীয়ান রাজনীতিবিদ ও আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের মৃত্যুতে শোক জানিয়েছেন ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন ও বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শোক জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ অন্যান্য রাজনীতিবিদরা।

বৃহস্পতিবার (৩ জানুয়ারি) রাতে থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর।

আওয়ামী লীগের বর্তমান কমিটিতে তিনি প্রেসিডিয়াম সদস্য ছিলেন। এছাড়া দায়িত্ব পালন করছিলেন জনপ্রশাসন মন্ত্রী হিসেবে। তার মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং রাষ্ট্রপতি অ্যাডভোকেট আবদুল হামিদ শোক জানিয়েছেন।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সৈয়দ আশরাফ কিশোরগঞ্জ-১ আসনে নৌকা প্রতীকে জয়ী হন। আজ জাতীয় সংসদে নির্বাচিতদের শপথ গ্রহণের অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি তিনি। অবশ্য বুধবারই শপথ নেওয়ার জন্য সময় চেয়ে স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে চিঠি দেন তিনি।

সৈয়দ আশরাফুল ইসলাম ১৯৫০ সালে ময়মনসিংহে জন্মগ্রহণ করেন। ছাত্রজীবন থেকেই রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন তিনি। বৃহত্তর ময়মনসিংহের ছাত্রলীগের সাধারণ সম্পাদক এবং কেন্দ্রীয় সহ-প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।

এছাড়া দায়িত্ব পালন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে। আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print