ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

পারফরমেন্স করতে না পারলে মন্ত্রীত্ব থাকবে না-কাদের

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

এবার প্রধানমন্ত্রী খুব সিরিয়াস এবং এই ব্যাপারে তার সিদ্ধান্ত অত্যন্ত কঠিন। পারফরমেন্স না করতে পারলে অবশ্যই কারো মন্ত্রী থাকার কোনো অধিকার থাকবে না বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আজ সোমবার দুপুরে সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন। ওবায়দুল কাদের বলেন, পারফরমেন্সের ওপর নির্ভর করবে তারা কে কত সময় ধরে মন্ত্রিসভায় থাকতে পারবেন। এবার নতুন মন্ত্রী নতুন মুখ আসছেন, তারা কিন্তু ঠিকভাবে ডেলিভার (সঠিক দায়িত্ব পালন) না করতে পারলে আবার বাদও যেতে পারেন। ক্যাবিনেট রিশাফল (পরিবর্তন) হতে পারে। একটা সময় তো তাদের দিতে হবে।

তিনি বলেন, এবার মন্ত্রিসভায় একটা বিষয় এসেছে, সেটা খোলামেলা বলা উচিত। শেখ হাসিনার যে দৃষ্টিভঙ্গিটা কাজ করেছে সেটা হচ্ছে, তিনি এবার মন্ত্রিসভা গঠনে গুরুত্ব দিয়েছেন যেসব এলাকাগুলো দীর্ঘকাল ধরে মন্ত্রী হওয়া থেকে বঞ্চিত, যেসব জেলা থেকে মন্ত্রী হয়নি, সেসব জেলাগুলোতে তিনি বেশি গুরুত্ব দিয়েছেন।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print