ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

চট্টগ্রামে সরকার বিরোধী লিফলেটসহ নিষিদ্ধ হিযবুত তাহরীর নেতা গ্রেফতার

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

চট্টগ্রামে হিযবুত তাহরীর এক নেতাকে গ্রেফতার করেছে কাউন্টার টেরোরিজম বিভাগ। গ্রেফতার হওয়া সাবকাত আহম্মেদ (২০) জেলার পটিয়া উপজেলার খরণা ইউনিয়নের এ. টি . কাওসার আহমদ চৌধুরীর ছেলে।

পুলিশ জানায়, সাবকাত আহম্মেদ নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহ্ রীর চট্টগ্রামের বেসরকারী বিশ্ববিদ্যালয় সমূহের প্রধান।

রবিবার রাতে নগরীর নগরীর কোতয়ালী থানাধীন কবি কাজী নজরুল ইসলাম রোডস্থ কোতয়ালী মোড় জামে মসজিদের দক্ষিন পাশে বাঁশখালী ফার্মেসীর সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। এসময় তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে সরকার বিরোধী লিফলেট, লেকচারশীট, সংগঠনের প্যাড, খাম, বেসরকারী বিশ্ববিদ্যালয়ের একটি আইডি কার্ড, একটি মোবাইল ফোন।

কাউন্টার টেরোরিজম ইউনিটের পরিদর্শক মো. আফতাব হোসেন, রাতে গোপন সংবাদের ভিত্তিতে কোতয়ালী থানাধীন কবি কাজী নজরুল ইসলাম রোডস্থ অভিযান পরিচালনা করে নিষিদ্ধ ঘোষিত হিজবুত তাহরীরেএক নেতাকে গ্রেফতার করা হয়।

তার কাছ থেকে উদ্ধার করা লিফলেটে লেখা রয়েছে “হে মুসলিমগন! নিষ্ঠাবান সামরিক অফিসারদের নিকট দাবি জানান যাতে যালিম হাসিনাকে ক্ষমতা থেকে অপসারন করে খিলাফতে রাশিদাহ্ পুন:প্রতিষ্ঠায় হিযবুত তাহরীর এর নিকট ক্ষমতা হস্তান্তর।

“আওয়ামী-বিএনপি-জাতীয় ঐক্যফ্রন্ট কাফির সাম্রাজ্যবাদীদের এই দালাল শাসকগোষ্ঠিকে প্রত্যাখ্যান করুন” ইত্যাদি।

পুলিশী জিজ্ঞাসাবাদে সে নিজেকে নিষিদ্ধ ঘোষিত হিযবুত তাহরীর চট্টগ্রামের বেসরকারী বিশ্ববিদ্যালয় সমূহের প্রধান হিসেবে পরিচয় দিয়েছে এবং চট্টগ্রাম শহরে বিভিন্ন সময়ে কোর্ট বিল্ডিং, নিউ মার্কেট, লালখান বাজার এলাকায় সে নিজে উপস্থিত থেকে তার দলের অন্যান্য সদস্যদের সাথে নিষিদ্ধ সংগঠনের পক্ষে সরকার ও রাষ্ট্র বিরোধী বক্তব্য সম্বলিত পোষ্টার লাগায় বলে জানায়।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print