ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

রাঙামাটি শহরে ভয়াবহ আগুন, দুইশতাধিক স্থাপনা পুড়ে গেছে

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

রাঙামাটি জেলা প্রতিনিধিঃ

রাঙ্গামাটি শহরের মসজিদ কলোনী এলাকায় ভয়াবহ অগ্নিকান্ডে দুই শতাধিক পরিবার নিঃস্ব হয়ে পড়েছে। আজ রবিবার (১৩ জানুয়ারী) সকালে রিজার্ভ বাজারের মসজিদ কলোনী এলাকায় আকস্মিক অগ্নিকান্ডে দুই শতাধিক ঘর পুড়ে ছাই হয়ে যায়।

স্থানীয় সূত্রে জানা গেছে সকাল ৮টার সময় এই অগ্নিকান্ডের সুত্রপাত হয়।

রাঙ্গামাটি ফায়ার সার্ভিস, সেনাবাহিনী ও পুলিশের যৌথ প্রচেষ্টার ৩ ঘন্টা পর আগুন এখনো নিয়ন্ত্রনে আনা সম্ভব হয়।

. 

ঠিক কি কারণে বা কোথা থেকে এই অগ্নিকান্ডের সূত্রপাত তা এখনো জানা যায়নি।

অগ্নিকাণ্ডের ঘটনার খবর জানার পর স্থানীয়রা, পুলিশ, সেনাবাহিনী ও বিজিবির সহয়তায় রাঙ্গামাটি, কাপ্তাই ও কাঊখালী ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়।

রাঙ্গামাটি ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক দিদারুল আলম বলেন, ‘আমরা আগুনের খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণের জন্য কাজ শুরু করি। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট আড়াই ঘণ্টা চেষ্টার পরে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

তিনি জানান, তবে এখনো পর্যন্ত আগুনের সূত্রপাত্র এবং ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ জানা যায়নি। তবে আনুমানিক ৮০ লক্ষ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে।

ঘটনার তদন্ত চলছে, পরে বিস্তারিত জানা যাবে বলেও জানান তিনি।

এদিকে, আগুনের ঘটনার পর পরই ঘটনাস্থল পরিদর্শন করেছেন রাঙ্গামাটির জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশিদ ও পুলিশ সুপার আলমগীর কবীর।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print