ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

চকবাজারে বঙ্গবন্ধুর ছবি ভাঙচুর, ৩ জনের বিরুদ্ধে যুবলীগ নেতা টিনুর মামলা

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

চট্টগ্রাম মহানগরীর চকবাজারে বঙ্গবন্ধুর ছবি ভাঙচুরের অভিযোগে ৩ বিএনপি কর্মীর বিরোদ্ধে রাস্ট্রদ্রোহের অভিযোগ দায়ের করা হয়েছে আদালতে।

আজ সোমবার দুপুরে চট্টগ্রাম মহানগর ম্যাজিস্ট্রেট আলী ইমরানের আদোলতে অভিযোগটি দায়ের করেন নগরীর চকবাজার এলাকার বিতর্কিত যুবলীগ নেতা নুর মোস্তফা টিনু।

মামলার বিবাদীরা হলেন, চকবাজার এলাকার বিএনপি কর্মী আয়াস খান, মহিবুল্লাহ ও মোদাচ্ছের।

বাদী যুবলীগ নেতা টিনুর দাবী আসামীরা সবাই এক সময় ফ্রিডম পাটি করতো। তারা বঙ্গবন্ধুর খুনি কর্ণেল ফারুকের আত্মীয়। বর্তমানে বিএনপির রাজনীতির সাথে জড়িত।

আদালত অভিযোগ আমলে নিয়ে বিষয়টি তদন্ত করে রিপোর্ট দিতে সিএমপির চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশা দিয়েছেন।

বাদীর পক্ষে মামলা পরিচালনাকারী আইনজীবি চট্টগ্রাম আইনজীবি সমিতির সভাপতি শেখ ইফতেখার সাইমুল চৌধুরী পাঠক ডট নিউজকে বলেন, আদালত বাদীর অভিযোগ আমলে নিয়েছে। এবং ঘটনা তদন্ত করে প্রতিবেদন দিতে ওসি চকবাজারকে নির্দেশ দিয়েছেন।

প্রতিবেদন পাওয়ার পর স্বরাস্ট্রমন্ত্রনা অনুমোদন সাপেক্ষে অভিযোগটি মামলা হিসেবে নতিভুক্ত হবে।

বাদী নুর মোস্তফা টিনু জানান, গত ৯ জানুয়ারী রাতে আসামীরা চকবাজার কাঁচাবাজারে রাতের আঁধারে জাতিরজনক বঙ্গবন্ধুর ছবি ভাঙচুর করে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print