ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

বিশিষ্ট সাংবাদিক আমানুল্লাহ কবীর এর ইন্তেকাল

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

ছবিঃ বিডি নিউজ।

বিশিষ্ট সাংবাদিক আমানুল্লাহ কবীর আর নেই। তিনি মঙ্গলবার দিবাগত রাত ১টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহে ওয়াইন্না ইলাহে রাজিউন)।

তিনি দীর্ঘদিন ডায়াবেটিস ও লিভারে সমস্যাসহ নানা জটিলতায় ভূগছিলেন।

আমানুল্লাহ কবীরের ছেলে শাতিল কবীর বলেন, তার বাবার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন- রাত ১টার দিকে চিকিৎসকরা তার বাবার মৃত্যু ঘোষণা করেন ।

মৃত্যুকালে সাংবাদিক আমানুল্লাহ কবীরের বয়স হয়েছিল ৭২ বছর। মৃত্যুর আগ পর্যন্ত আমানুল্লাহ কবীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে জ্যেষ্ঠ সম্পাদক হিসেবে কর্মরত ছিলেন।

বিডি নিউজ সুত্রে জানাগেছে, অসুস্থতার কারণে দুই সপ্তাহ আগে শ্যামলীর ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল হাসপাতালে ভর্তি করা হয়েছিল আমানুল্লাহ কবীরকে। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে তাকে নেওয়া হয়েছিল ধানমণ্ডির ইবনে সিনা হাসপাতালে। সেখান থেকে তাকে বিএসএমএমইউতে নেওয়া হয়।

১৯৪৭ সালের ২৪ জানুয়ারি জামালপুরে জন্মগ্রহণ করেন আমানুল্লাহ কবীর।

ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি হিসেবে সাংবাদিকদের অধিকার আদায়ের আন্দোলনের পাশাপাশি এরশাদের সামরিক শাসনবিরোধী আন্দোলনেও পেশাজীবীদের মধ্যে নেতৃত্বের কাতারে ছিলেন তিনি।

সাড়ে চার দশকের সাংবাদিকতা জীবনে আমানুল্লাহ কবীর বাংলা দৈনিক আমার দেশ ও  ইংরেজি দৈনিক দ্য টেলিগ্রাফের (বর্তমানে বিলুপ্ত) প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন।

বাংলাদেশ সংবাদ সংস্থায় (বাসস) ব্যবস্থাপনা সম্পাদকের দায়িত্ব পালন করেন তিনি।  এর আগে তিনি বেশ কিছুদিন দৈনিক দিনকাল এর সম্পাদক ছিলেন।

এছাড়া ইংরেজি দৈনিক ইন্ডিপেনডেন্টের প্রতিষ্ঠাকালীন নির্বাহী সম্পাদকের দায়িত্বও পালন করেন আমানুল্লাহ কবীর। তিনি এর আগে এস এম আলীর সম্পাদনায় প্রকাশিত ইংরেজি দৈনিক ডেইলি স্টারের শুরুর দিকের বার্তা সম্পাদক ছিলেন।

আমানুল্লাহ কবীর ২০১৩ সালের সেপ্টেম্বরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জ্যেষ্ঠ সম্পাদক হিসেবে যোগ দেন। পাশাপাশি টেলিভিশনে আলোচনা অনুষ্ঠানগুলোতে নিয়মিত মুখ ছিলেন তিনি।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print