ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

সারাদেশে অনির্দিষ্টকালের নৌযান শ্রমিকদের ধর্মঘট চলছে

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

images_cms-image-000000833মজুরির বাড়ানোসহ চার দফা দাবিতে অনির্দিষ্টকালের ধর্মঘট করছে দেশের নৌযান শ্রমিকরা। সোমবার (২২ আগস্ট) দিন পেরিয়ে রাত ১২টা ১ মিনিট থেকে সারাদেশে এই ধর্মঘট শুরু হয়েছে বলে জানানো হয়েছে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের পক্ষ থেকে। নৌ শ্রমিক সংগ্রাম পরিষদ নামে নতুন একটি সংগঠনের ব্যানারে এই কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে।

বিভিন্ন দাবি-দাওয়ার প্রেক্ষিতে এ নিয়ে চার মাসের মাথায় ফের ধর্মঘটের ডাক দিল নৌযান শ্রমিকরা। এর আগে গত ২০ এপ্রিল মজুরি বৃদ্ধিসহ মোট ১৫ দফা দাবিতে ধর্মঘট ডেকেছিল তারা। সেবার নৌযান শ্রমিক ফেডারেশনের ব্যানারে এই ধর্মঘটের ডাক দেওয়া হয়েছিল।

সেই ধর্মঘটের ছয় দিনের মাথায় বাংলাদেশ সরকারের নৌমন্ত্রী শাহজাহান খান মালিক ও শ্রমিকপক্ষকে নিয়ে বৈঠক করে একটি সমাধানে পৌঁছেছিলেন। সেই বৈঠকে সর্বনিম্ন মজুরি ৭ হাজার টাকা থেকে বাড়িয়ে ১০ হাজার টাকায় উন্নীত করার ঘোষণা দিয়েছিলেন মাননীয় মন্ত্রী। সেই মোতাবেক ধর্মঘট স্থগিত করেছিল শ্রমিকরা। তবে মালিকপক্ষ এ সিদ্ধান্ত বাস্তবায়ন না করে বিষয়টি নিয়ে আদালতে রিট আবেদন করেছিল।

নতুন করে ধর্মঘট ডাকার বিষয়ে সোমাবার রাতে নৌ শ্রমিক সংগ্রাম পরিষদের পক্ষ থেকে জানানো হয়েছে, ন্যূনতম মজুরি ১০ হাজার টাকা নির্ধারণসহ চার দফা দাবিতে এই ধর্মঘট ডাকা হয়েছে। তবে তেল পরিবহনকারী ট্যাংকারের মালিকেরা মজুরি বাড়ানোর কারণে ট্যাংকার শ্রমিকেরা কর্মবিরতিতে যাচ্ছে না। যাত্রীবাহী লঞ্চ, পণ্যবাহী লাইটার জাহাজের শ্রমিকেরা ধর্মঘটের আওতায় রয়েছেন।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print