ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

বাঁশখালীতে পুলিশের দুই এএসআইকে কুপিয়ে আহত

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

চট্টগ্রামের বাঁশখালীতে জমির উদ্দিন নামে এক আসামী ধরতে গিয়ে হামলায় শিকার হয়ে গুরুত্বর আহত হয়েছেন দুই পুলিশ সদস্য।

আজ শনিবার দুপুরে বাঁশখালী পৌরসভা ৯নং ওয়ার্ডের দক্ষিণ জলদী রঙ্গিয়া ঘোনা এই ঘটনা ঘটেছে।

আহত দুই পুলিশ সদস্য হলেন-বাঁশখালী থানার এএসআই প্রদীপ চক্রবর্তী (৩২) ও নূরনবী টিপু (৩৭)।

পুলিশের দাবী আসামীর মায়ের দায়ের কোপে তারা দুজন আহত হয়েছেন। ঘটনার পর পুলিশ হামলাকারী শামসুন্নাহার বেগমকে আটক করেছে।

আহত টিপুকে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং প্রদীপকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাঁশখালী হাসপাতালে ডা. আয়শা মুনমুন বলেন, হামলায় আহত দুই পুলিশ অফিসারকে দুপুর সাড়ে ১২ টার দিকে হাসপাতালে নিয়ে আসেন পুলিশ। তার মধ্যে এক পুলিশ আফিসার প্রথমিক চিকিৎসার পর চমেক হাসপাতালে রেফার করা হয়েছে।

এএসআই নুর নবী টিপু  জানান, চন্দনাইশ থানার একটি হত্যার চেষ্টা মামলায় মাল ক্রোকের আদেশ দেন আদালত। আদালতের রায়ের ভিত্তিতে বাঁশখালী পৌরসভা ৯নং ওয়ার্ডের দক্ষিণ জলদী রুঙ্গিয়া ঘোনা এলাকার আসামী বাড়ীতে গেলে সেখানে আসামীর মা সহ কয়েক জন নারী আমাদের উপর হামলা করে। এ হামলায় আমরা আহত হয়।

চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল ইসলাম জানান, বাঁশখালী থানার পুলিশ চন্দনাইশ থানার একটি হত্যাচেষ্টা মামলার আসামি জমির উদ্দিনকে গ্রেফতারের জন্য আজ দুপুরে তার বাড়িতে অভিযানে যায়। এসময় জমির পরিবারে সদস্যরা পুলিশকে বাধা সৃষ্টি করে। এসময় বাক বিতন্ডতার এক পর্যায়ে আসামী জমির উদ্দিনের মা এএসআই প্রদীপের ঘাড়ে দা দিয়ে কোপ মারে। তাকে রক্ষা করতে এএসআই নূরনবী টিপু এগিয়ে গেলে তাকেও কুপিয়ে আহত করে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print