ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

প্রতারক প্রেমিকার গলা কাটতে চেয়েছিলেন ম্যারাডোনা!

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

ম্যারাডোনা এবং তার সাবেক বান্ধবী অলিভা; যখন তাদের সুসম্পর্ক ছিল। ছবি : ইন্টারনেট

অপমান সইতে না পেরে ৩০ বছরের ছোট প্রেমিকাকে রাগের মাথায় খুনই করতে চেয়েছিলেন আর্জেন্টাইন ফুটবল ঈশ্বর ডিয়াগো ম্যারাডোনা! সৌভাগ্যের বিষয়, ম্যারাডোনা খ্যাপাটে হলেও শেষ পর্যন্ত এমন কাজ করেননি। করলে আজ তাকে জেলে থাকতে হতো। তবে সম্প্রতি এক টিভি শোতে সদ্য সাবেক হওয়া প্রেমিকা রোসিও অলিভার বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন ‘হ্যান্ডস অব গড’ খ্যাত এই ফুটবলার।

৫৮ বছর বয়সী ম্যারাডোনা এবং ২৮ বছরের অলিভা ২০১৪ সাল থেকেই একসঙ্গে থাকেন। বুয়েনস আয়ার্সের বিলা ভিস্তায় একটি বিলাসবহুল ভিলা তাদের বাসস্থান। প্রেমিকার প্রতি ভালোবাসা দেখাতে গিয়ে সেই ভিলাটি ম্যারাডোনা লিখে দিয়েছেন অলিভার নামে। ঘটনা হলো, গত মাসে রোসিও অলিভার সঙ্গে তার সম্পর্কের ইতি ঘটে। তখন সেই ম্যারাডোনার দেওয়া সেই ভিলা থেকে তাকেই তাড়িয়ে দেন অলিভা!

এর পর ম্যারাডোনাকে পাকস্থলীতে রক্তক্ষরণের কারণে অস্ত্রোপচার করাতে হয়েছে, মেক্সিকোর ক্লাব দোরাদোসে কোচের পদে আরও এক মৌসুমের জন্য চুক্তি নবায়ন করেছেন তিনি। এতদিন পর আর্জেন্টিনার টিভি অনুষ্ঠান লা রেডে বিচ্ছেদ নিয়ে ম্যারাডোনা বলেন, ‘আমি সঙ্গিনীর গায়ে হাত তোলার মানুষ নই, তবে ইচ্ছে হচ্ছিল ওর মাথাটা শরীর থেকে আলাদা করে ফেলি।’

প্রেমিকা যে আর্থিক দিক দিয়ে তার কাছে বহু সুবিধা নিয়েছেন সেটা গোপন করেননি ম্যারাডোনা, ‘এই যে ও ছুটিতে ঘুরে বেড়াচ্ছে, সেটাও তো আমার টাকায়! ওর পরিবারকে যে বাড়িটা দিয়েছিলাম, সেটা আমার। আমি সেটা নিয়ে নেব। রোসিওকে আমার জীবন থেকে পুরোপুরিই মুছে দিয়েছি। ভালোবাসাটা এখন মৃত। আমি ফাদার ক্রিসমাস নই যে ঘুরে ঘুরে মানুষকে জিজ্ঞেস করব কার কী লাগবে!’

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print