ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

নৌবাহিনীর প্রধান হলেন আওরঙ্গজেব

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

নৌবাহিনীর প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন আবু মোজাফফর মহিউদ্দিন মোহাম্মদ আওরঙ্গজেব চৌধুরী। তিনি এডমিরাল এম নিজামউদ্দিন আহমেদের স্থলাভিষিক্ত হচ্ছেন। রোববার প্রতিরক্ষা মন্ত্রাণালয়ের এক প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়।

এর আগে, উপকূল রক্ষী বাহিনী-কোস্ট গার্ডের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন রিয়াল এডমিরাল আওরঙ্গজেব চৌধুরী।

ভাইস এডিমিরাল হিসেবে পদোন্নতি নিয়ে আগামী ২৬ জানুয়ারি থেকে নৌবাহিনীর প্রধানের দায়িত্ব নেবেন তিনি।

২০২০ সালের ২৫ জুলাই পর্যন্ত এক বছর ছয় মাসের জন্য আওরঙ্গজেবকে নৌবাহিনী প্রধান পদে নিয়োগ দেওয়া হয়েছে।

একই দিন আরেক প্রজ্ঞাপনে এডমিরাল নিজামউদ্দিনের অবসরোত্তর ছুটি মঞ্জুরের কথা জানায় প্রতিরক্ষা মন্ত্রণালয়।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এস এম আবুল কালাম আজাদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, ‘রিয়ার অ্যাডমিরাল আবু মোজাফফর মহিউদ্দিন মোহাম্মদ আওরঙ্গজেব চৌধুরীকে আগামী ২৬ জানুয়ারি (২০১৯) অপরাহ্ন থেকে ভাইস অ্যাডমিরাল পদে পদোন্নতি দেওয়া হয়েছে। ওই সময় থেকে প্রতিরক্ষা বাহিনীগুলোর প্রধানদের (নিয়োগ, বেতন, ভাতা এবং অন্যান্য সুবিধা) আইন (২০১৮) অনুযায়ী আগামী ২০২০ সালের ২৫ জুলাই পর্যন্ত এক বছর ছয় মাসের জন্য বাংলাদেশ নৌ বাহিনী প্রধান পদে তাকে নিয়োগ প্রদান করা হলো।’

আওরঙ্গজেব চৌধুরী বর্তমান নৌ বাহিনী প্রধান অ্যাডমিরাল এম নিজামউদ্দিন আহমেদের স্থলাভিষিক্ত হচ্ছেন। এর আগে, তিনি কোস্ট গার্ডের মহাপরিচালক ছিলেন।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print