ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

মীরসরাইয়ে ঘুমন্ত স্বামীকে জবাই করে হত্যা, স্ত্রী আটক

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

চট্টগ্রামের মীরসরাইয়ে ঘুমন্ত স্বামীকে জবাই করে হত্যার অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে। নিহত ব্যক্তির নাম সনাতন মজুমদার প্রকাশ সনক (৪৫)।

পারিবারিক কলহের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।

জোরারগঞ্জ থানা পুলিশ আজ মঙ্গলবার সকালে স্ত্রী লাকী মজুমদারকে (৩০)কে আটক করেছে।

সোমবার দিবাগত রাতে মীরসরাই উপজেলার জোরারগঞ্জ থানার দেওয়ানপুর গ্রামে এ ঘটনা ঘটেছে।

পুলিশ গলাকাটা লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।

নিহত সনাতন মজুমদার প্রকাশ সনক উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের দেওয়ানপুর গ্রামের অনু মিকার বাড়ির ভবরঞ্জনের পুত্র।

জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইফতেখার উদ্দিন জানান, রাতে খবর পেয়েই লাশ উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে নিহতের স্ত্রীকে আটক করা হয়েছে।

ওসি জানান, প্রাথমিকভাবে জানা গেছে, পারিবারিক কলহের জের ধরে রাতে ঘুমন্ত স্বামীকে প্রথমে কাঠ দিয়ে মাথায় আঘাত করে পরে করাত দিয়ে জবাই করে হত্যা করেছেন স্ত্রী। আমরা তাকে গ্রেফতার করেছি। জিজ্ঞাসাবাদ চলছে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print