ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

মুক্তি পেলেন নগর বিএনপির সভাপতি ডাঃ শাহাদাত হোসেন

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডাঃ শাহাদাত হোসেন কারাগার থেকে মুক্তি লাভ করেছেন। আজ ২৯ জানুয়ারী মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬ টায় চট্টগ্রাম জেলা কারাগার থেকে মুক্তি পেয়েছেন।

চট্টগ্রাম মহানগর বিএনপির সহ দপ্তর সম্পাদক ইদ্রিস আলী পাঠক ডট নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ডা. শাহাদাত হোসেনের বিরুদ্ধে ৪৩ টি মামলা ছিল। তিনি সব মামলায় জামিন পেয়েছেন। জামিনের কাগজপত্র কারাগারে পৌছলে কারা কর্তৃপক্ষ আজ তাকে মুক্তি দেয়।

.

জানাগেছে, গত বছরের ৭ নভেম্বর ঢাকার সিএমএম আদালত থেকে গ্রেফতার হয়েছিলেন। গ্রেফতারের পর তার বিরুদ্ধে ১১ টি মামলা দেওয়া হয়। কারাগারে থাকা অবস্থায় তিনি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম ৯ আসন থেকে বিএনপির প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করেন। দীর্ঘ তিন মাস কারাভোগের পর তিনি জামিনে বের হলেন।

এদিকে মুক্তি পেয়ে কারাগার থেকে রেরিয়েই ডা. শাহাদাত হোসেন নেতাকর্মীদের নিয়ে নগরীর শাহ আমানত মাজার জেয়ারত করতে যান।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print