ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

“ভূমি অফিসগুলোতে কোন প্রকার হয়রানি ও দুনীর্তি থাকতে পারবেনা”

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

ভূমি অফিসগুলোতে কোন প্রকার হয়রানি এবং দুনীর্তি থাকতে পারবেনা বলে হুঁসিয়ারী করেছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ। তিনি বলেন, এ ব্যাপারে আমরা সিস্টেম ডেভেলপ করছি, মানুষদের সচেতন করা পাশাপাশি তাদের মানষিক পরিবর্তনের করার চেষ্টা করছি।

আজ রবিবার দুপুর ১২টার দিকে চট্টগ্রামে জেলা প্রশাসনের ভূমি অধিগ্রহণ শাখায় হঠাৎ সারপ্রাইজ ভিজিটে যান ভুমিমন্ত্রী।

পরিদর্শনের শুরুতে এ শাখায় উপস্থিত কর্মকর্তাদের হুঁশিয়ার করে বলেন, কোন অজুহাত অভিযোগ আমি শুনতে চাই না, আপনারা সবাই ঠিক হয়ে যান। পরে মন্ত্রী সাংবাদিকদের সাথে আলাপকালে ভূমি অফিসগুলোতে কর্মকর্তা কর্মচারীদের হয়রানি এবং দুনীর্তির বিরুদ্ধে হুঁসিয়ারীর কথা বলেন।

.

পূর্ব ঘোষণা ছাড়াই পরিদর্শনে গিয়ে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান জাবেদ ভূমি অধিগ্রহণ শাখায় সেবা নিতে আসা লোকজনের সঙ্গে কথা বলেন এবং সমস্যার কথা জানতে চান। এছাড়া এ শাখার কর্মকর্তা-কর্মচারীদের কাজের খবর নেন।

পরে মন্ত্রী সাংবাদিকদের এ শাখার কাজকর্মে সন্তোষ প্রকাশ করে বলেন, উচ্চ পদস্থ কর্মকর্তাদের কাজে তিনি সন্তুষ্ট হলেও নিম্নপদস্থ কর্মচারীদের কিছু সমস্যা রয়েছে। তবে ভূমি অফিসগুলোতে সাধারণ মানুষের দুর্ভোগ লাঘবে সব ধরণের ব্যবস্থা নেয়া হবে।

এ বিষয়ে ভুমিমন্ত্রী বলেন, ফলে পঁচনটা সাধারণত উপর থেকেই ধরে। এখন পঁচন উপরে ঠিক (আমি যেহেতু ঠিক) আছি, সুতরাং নিচেও সব ঠিক থাকতে হবে।

এদিকে মন্ত্রীকে কাছে পেয়ে ভূমি অফিসে সেবা নিতে আসা শিহাব উদ্দিন নামে বাঁশখালী এক ব্যাক্তিভূমি অফিসের সার্ভেয়ার পরমেশ্বর চাকমার বিরুদ্ধে ফাইল আটকে রেখে নানাভাবে তাকে হয়রানির অভিযোগ করেন।

অভিযোগের পর মন্ত্রী সার্ভেয়ার পরমেশ্বর চাকমাকে ডেকে পাঠান। এ সময় মন্ত্রী সার্ভেয়ারের প্রতি ক্ষোভ প্রকাশ করে বলেন, ফাইল আটকে রাখার প্রবণতা কেনো? মানুষকে ঘুরানো, হয়রানি করা-এসব কেনো? আমরা তো মানুষের সেবা করতে চাচ্ছি।

পরিদর্শনকালে ভূমিমন্ত্রীর সাথে ছিলেন চট্টগ্রাম জেলা প্রশাসক মো. ইলিয়াস হোসেন, চট্টগ্রামের সিনিয়র সাংবাদিক এজাজ মাহমুদ ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print