ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

সীতাকুণ্ডে ঠিক সময়ে স্কুলে উপস্থিত শিক্ষকদের ফুলেল শুভেচ্ছা

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

সাম্প্রতিক সময়ে দূর্নীতি দমনের চেয়ারম্যান সকাল ৯ টায় বেশ কয়েকটি স্কুলে ঝাটিকা পরিদর্শনে গিয়ে শিক্ষকদের না পেয়ে হতাশা প্রকাশ করেন। এবং যথা সময়ে শিক্ষকদের স্কুলে আসার কর্ড়া নির্দেশনা দেন। এব্যাপারে প্রত্যেক উপজেলার শিক্ষা অফিসারদের ব্যবস্থা নিতে বলেন। এরপর থেকে উপজেলা স্কুলগুলোতে এখন যথা সময়ে শিক্ষকরা উপস্থিত হচ্ছেন। যথা সময়ে স্কুলে উপস্থিত হওয়ায় শিক্ষক-শিক্ষিকাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষা অফিসার মোঃ আলাউদ্দিন।

ঘড়ির কাটা যখন সকাল ৯টা ছুঁয় ছুঁয় ঠিক তখনি তিনি উপস্থিত হলেন সীতাকুণ্ড উন্নয়ন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে। স্কুলে গিয়ে তিনি দেখতে পান যথা সময়ে সকল শিক্ষক-শিক্ষিকা ও পিয়ন স্কুলে উপস্থিত হয়েছেন। এসময় সরকারী শিক্ষা অফিসার আলাউদ্দিন সকল শিক্ষকদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

এ প্রসঙ্গে তিনি বলেন, সম্প্রতি জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, চট্টগ্রাম মহোদয়ের মৌখিক ও লিখিত নির্দেশনায় সীতাকুণ্ডে আমরা আমাদের পরিদর্শন জোরদার করি। এই কদিন পরিদর্শনে গিয়ে আমাদের কয়েকজন শিক্ষক সহকর্মীকে শোকজ করতে হয়েছে। মন থেকে না চাইলেও নিয়ম ও বিধির বাস্তবতায় আমরা সেটা করেছি। পাশাপাশি অনেক বিদ্যালয়ের ভালো কাজ আমাদের মুগ্ধ করেছে। ভালো কাজের স্বীকৃতি আরো ভালো করতে উৎসাহিত করে। এমন কিছু ভালো কাজের স্বীকৃতির জন্য সীতাকুণ্ড উপজেলা শিক্ষা অফিস যে উদ্যোগ নিয়েছেন তা সকল শিক্ষকগণের প্রাপ্তি হবে এটাই প্রত্যাশা ।

সর্বশেষ

মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশন চট্টগ্রামের সভাপতি কাইয়ুম, সম্পাদক সীরাত

বিএনপির হামলায় জামায়াত নেতা নিহত, যা বলল অন্তর্বর্তীকালীন সরকার

আগে একাত্তর সালের জন্য মাফ চান, তারপর ভোট চান: মির্জা ফখরুল

চট্টগ্রাম বন্দরের কন্টেইনার টার্মিনাল বিদেশিদের দেয়ার চুক্তির প্রক্রিয়া বৈধ : হাইকোর্ট

শেরপুরের ঘটনা অনাকাঙ্ক্ষিত, সুষ্ঠু তদন্ত চায় বিএনপি

নির্বাচনকালীন ৬ দিন স্বাস্থ্য খাতে সর্বোচ্চ সতর্কতা জারি

চট্টগ্রামে চান্দগাঁওয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৩

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print