ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

নোয়াখালীতে মোটরসাইকেল ট্রাকের সংঘর্ষে ব্যবসায়ী নিহত

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

বেগমগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধিঃ

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আরেফিন তারেক (২৪) নামের এক যুবক নিহত হয়েছে।
 
সোমবার (৪ ফেব্রুয়ারি) ভোরে ঢাকা নেওয়ার পথে কুমিল্লায় তার মৃত্যু হয়। নিহত তারেক একলাশপুর ইউনিয়নের অনন্তপুর গ্রামের জোবেদার ব্যাপারীর বাড়ির বাহার উদ্দিনের ছেলে।
 
স্থানীয়দের বরাতে জানা যায, রাতে গাবুয়া বাজারের নিজের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে মোটরসাইকেল যোগে চৌমুহনী-মাইজদী সড়ক দিয়ে বাড়ি ফিরছিলেন। পথে রাত ১টার দিকে গাবুয়া দক্ষিণ বাজারে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তার মোটরসাইকেলকে সামনে থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে গুরুত্বর আহত হয় তারেক।
পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে নোয়াখালী জেনারেল হাসপাতাল ও পরে আজ ভোরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে তার মৃত্যু হয়। বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ আলম মোল্লা সড়ক দুর্ঘটনায় নিহতের বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print