ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

রান্না করতে গিয়ে বুঝলেন প্লাস্টিক চাল

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

গাইবান্দা শহর এলাকার বাসিন্দা রনি মিয়া। শহরের নতুন বাজার থেকে চাল কিনে রান্না বসানোর আগ মুহূর্ত সেই চাল নিয়ে সন্দেহ হয় তার। যেমন ভাবা, তেমনি কাজ। চুলায় রান্নায় না বসিয়ে সেগুলো নিয়ে সোজা সদর থানায় নিয়ে হাজির হন তিনি।

চালগুলো দেখতে প্লাস্টিক সাদৃশ্য মনে করে পুলিশকে বিষয়টি দেখান রনি মিয়া। পুলিশ ভালো করে পর্যবেক্ষণ করার পর তাদেরও চালগুলো নিয়ে সন্দেহ হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উত্তম কুমার সরকারকে বিষয়টি জানায় পুলিশ।

আজ সোমবার দুপুরে শহরের নতুন বাজার চালের আড়তে অভিযান চালিয়ে ‘নোমান মিয়ার চালের দোকান’ থেকে দেড় বস্তা প্লাস্টিক সাদৃশ্য চাল জব্দ করে পুলিশ।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. শাহরিয়ার জানান, সকালে রনি মিয়া নামের এক ব্যক্তি তার বাড়িতে ভাত রান্না করতে গিয়ে প্লাস্টিক সাদৃশ্য চাল লক্ষ্য করেন। তিনি সেই চাল রান্নায় না চড়ায়ে সেগুলো নিয়ে সদর থানায় হাজির হন।

ওসি বলেন, ‘আমরা বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করলে তিনি সঙ্গে সঙ্গে এ বিষয়ে অভিযান পরিচালনার নির্দেশ। তার নেতৃত্বে অভিযান পরিচলনা করে ব্যবসায়ী নোমান মিয়ার দোকান থেকে দেড় বস্তা প্লাস্টি সাদৃশ্য চাল জব্দ করা হয়। এ পুলিশ ওই চালের খোঁজে বাজারের কয়েকটি দোকানে অভিযান চালায়। নোমান মিয়ার দোকান সিলগালা করে দেওয়া হয়। তবে তাকে গ্রেপ্তার করা যায়নি।’

ক্রেতা রনি মিয়া বলেন, ‘চালগুলো নিয়ে আমার সন্দেহ হলে কিছু চাল খোলায় আগুনে তা দেওয়ার সাথে সাথে পুড়ে প্লাস্টিকের আকার ধারণ করে। এরপর সঙ্গে সঙ্গে পুলিশের কাছে এই চাল নিয়ে হাজির হই।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print