ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

চবির পরিত্যক্ত কক্ষে গাঁজা সেবনকালে ৬ ছাত্র আটক

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আলাওল হলের একটি পরিত্যক্ত কক্ষে মাদকসেবনের সময় ছয় ছাত্রকে আটক করেছেন কর্তৃপক্ষ। পরে তাদের হাটহাজারী মডেল থানা পুলিশের সোপর্দ করা হয়।  গতকাল বুধবার রাত পৌনে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির এক আকস্মিক তল্লাশির সময় তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন ২০১৩-১৪ শিক্ষাবর্ষের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী মহিউদ্দিন জালাল, রাজনীতি বিজ্ঞান বিভাগের শামীম আহসান, ২০১৪-১৫ শিক্ষাবর্ষের লোক প্রশাসন বিভাগের আব্দুল মুকিত, অর্থনীতি বিভাগের জিসান বড়ুয়া, ইংরেজি বিভাগের মো. সামি ও ২০১৬-১৭ শিক্ষাবর্ষের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী সাঈদ সিয়াম। তারা সবাই চবি ছাত্রলীগের নেতাকর্মী বলে চানাগেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর নিয়াজ মোরশেদ রিপন। তিনি বলেন, রাতে আলাওল হলে অভিযান চালিয়ে গাঁজা সেবনরত ছয় জনকে ধরে পুলিশে সোপর্দ করা হয়। তাদেরকে হাটহাজারী থানায় পাঠানো হয়েছে।

বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির ইনচার্জ আখরুজ্জামান বলেন, ‘আটককৃতদের থানায় নেওয়া হয়েছে। জিজ্ঞাসাবাদ করা হবে।’

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print