ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

সীতাকুণ্ডের মিনি ক্রেন উল্টে চালক নিহত

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডে ক্রেন উল্টে মোঃ মমিনুল হক (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। আজ শুক্রবার (৮ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে উপজেলার কুমিরা ঘাটঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।

নিহত মোঃ মমিনুল হক নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার খাজুরিয়া গ্রামের রশিদ মিয়ার পুত্র।

স্থানীয় সুত্রে জানাযায়, চট্টগ্রামমুখী একটি মিনি ক্রেন হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের উপর উল্টে যায়। এতে উক্ত ক্রেনের চালক গাড়ির নিচে চাপা পড়েন। খবর পেয়ে কুমিরা হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজে এগিয়ে এসে নিহত চালকের মৃতদেহ উদ্ধার করে।

.

কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবু আব্দুল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।

সীতাকুণ্ড ফায়ার সার্ভিস এর সিনিয়র ষ্টেশন অফিসার ওয়াসি আজাদ বলেন, দুর্ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনারস্থলে গিয়ে গাড়ির নিচে চাপা পড়াবস্থায় লাশটি উদ্ধার করি এবং কুমিরা পুলিশের নিকট হস্তান্তর করেছি।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print