ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

হাটহাজারীতে আগুনে পুড়ে গেছে ৮টি বসতঘর

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

ফাইল ছবি।

জেলার হাটহাজারীতে আগুন লেগে পুড়ে গেছে ৮টি বসতঘর। মঙ্গলবার রাতে উপজেলার দক্ষিণ ফতেপুরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট এ আগুনে ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানায় ফায়ার সার্ভিস।  উদ্ধার হয়েছে ২০ লাখ টাকার মালামাল।

এদিকে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি স্টেশনের ৩টি গাড়ি ঘটনাস্থলে গিয়ে দুইঘন্টা চেষ্টার পর আজ বুধবার (১৩ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস চট্টগ্রাম বিভাগের উপ-সহকারী পরিচালক জসিম উদ্দিন বলেন, দক্ষিণ ফতেপুর ৬ নম্বর ওয়ার্ডের মেহের আলী চৌধুরী বাড়িতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। হাটহাজারী ও বায়েজিদ স্টেশনের ৩টি গাড়ি ঘটনাস্থলে গিয়ে দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে আটজন মালিকের ৮টি বসতঘর পুড়ে গেছে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print