ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

নগরী ও জেলায় দুই নারীর লাশ উদ্ধার

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

চট্টগ্রামে পৃথক ঘটনায় দুই নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার (১৬ ফেব্রুয়ারী) নগরীর বন্দর থানার নিমতলা ও জেলার বাঁশখালীর খানখানাবাদ সাগরতীরে থেকে লাশ দুটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, সকাল ১১টার দিকে নগরীর নিমতলা দুইতলা মসজিদ এলাকা থেকে গলায় ফাঁস লাগানো অবস্থায় জান্নাতুল ফেরদৌস (২২) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় তাঁর স্বামী গোলাম রাসুলকে (২৫) আটক করা হয়েছে।

নিহত জান্নাতুল ফেরদৌসের বাবার বাড়ি নোয়াখালী জেলার সেনবাগে এবং গোলাম রাসুলের বাড়ি সন্দ্বীপ উপজেলায়।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন মাহমুদ বলেন, নিমতলা দুইতলা মসজিদ এলাকায় সকালে জান্নাতুল ফেরদৌসের লাশ উদ্ধার করা হয়েছে। দুইদিন আগে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। আজ (শনিবার) সকালে জান্নাতুলের লাশ ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নিচ্ছে পুলিশ।

এদিকে এর আগে সকালে জেলার বাঁশখালীর খানখানাবাদ সাগরতীরে বালি চাপা অবস্থায় এক নারীর (৪০) লাশ উদ্ধার করেছে পুলিশ।

সকাল ৭টায় দিঘীর বাজার হাটের পশ্চিম পাশের সাগর তীর থেকে ওই নারীর লাশ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে নিহতের পরিচয় জানাতে পারেনি পুলিশ।

বাহারছড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক রফিকুল হাসান বলেন, ‘উদ্ধারকৃত লাশের পরিচয় পেতে বিভিন্ন স্থানে বেতারবার্তা পাঠানো হয়েছে। কী কারণে তাকে খুন হয়েছে তা জানা যায়নি। সুরতহাল প্রতিবেদনের পর লাশ মর্গে প্রেরণ করা হয়েছে।’

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print