ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

মধ্যরাতে নগরীতে ছিনতাইকারীর সাথে পুলিশের বন্দুকযুদ্ধ, ডাকু আসলাম গুলিবিদ্ধ

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানার নন্দনকান বোস ব্রাদাসের সামনে পুলিশের সাথে ছিনতাইকারীদের বন্দুক যুদ্ধে নগরীর দুর্ধর্ষ ছিনতাইকারী ডাকু আসলাম হোসেন প্রকাশ ইমন ওরফে আলমাছ গুলিবিদ্ধ হয়ে গুরুত্বর আহত হয়েছে।

মঙ্গলবার দিবাগত রাত ১টা ২০ মিনিটে এই বন্দুক যুদ্ধের ঘটনা ঘটেছে।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসীন পাঠক ডট নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ভয়ঙ্কর ছিনতাইকারী ও দুর্ধর্ষ ডাকু আসলাম পুলিশের সাথে বন্দুকযুদ্ধে আহত হয়েছে। এ সময় আহত হয়েছেন আমাদের দুই সহকর্মী। ঘটনাস্থল থেকে একটি দেশিয় তৈরি এলজি ও ৩ টি কার্তুজ উদ্ধার করা হয়।

আহত ছিনতাইকারীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ছিনতাইকারী আসলামের বিরুদ্ধে ছিনতাই, ডাকাতি, দস্যুতা, অস্ত্রসহ ১১ টি মামলা রয়েছে।

এদিকে রাত ২টায় চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির দায়িত্বরত এএসআই শীলব্রত পাঠক ডট নিউজকে বলেন, কিছুক্ষণ আগে নন্দনকান এলাকায় পুলিশের সাথে বন্দুকযুদ্ধে গুলিবিদ্ধ হয়ে আহত একজনকে হাসপাতালে আনা হয়েছে। তাকে রক্ত দেয়ার জন্য আমি রক্ত সংগ্রহ করতে যাচ্ছি।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print