ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

কোম্পানীগঞ্জে চেয়ারম্যানের যোগসাজশে সরকারি গাছ কাটার অভিযোগ

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

নোয়াখালীর কোম্পানীগঞ্জে রাস্তার পাশের সামাজিক বনায়নের সরকারি গাছ কাটার অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ সূত্রে জানা যায়, চরএলাহী ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জার’র যোগসাজশে চরএলাহী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের চরএলাহী বাজারের প্রায় ৩০০গজ পূর্বে এনাম মিয়ার বাড়ির রাস্তার পাশের এ গাছ গুলো কাটা হয়।

তবে এ বিষয়ে অভিযোগ পেয়ে তাৎক্ষণিক কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সল আহমেদ গাছ কাটা বন্ধ করে দেন। তিনি আরো বলেন, আমি বন বিভাগ ও উপজেলা ভূমি কার্যালয়ের কর্মকর্তাদের বিষয়টি দেখতে বলেছি। তদন্তপূর্বক পরবর্তিতে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে গণমাধ্যম কর্মিরা চরএলাহী ইউপি চেয়ারম্যানের মুঠোফোনে যোগাযোগ করলে তিনি দাবি করেন, চর বালুয়ার একটি স্কুলে দান করার জন্য দুইটি রেন্ডি কড়াই গাছ কেটেছি। তবে বন বিভাগ কিংবা উপজেলা কর্তৃপক্ষের কাছ হতে কোন অনুমতি নেয়া হয়নি।

অভিযোগ রয়েছে স্থানীয় চেয়ারম্যান আব্দুর রাজ্জাক’র ছত্রছায়ায় এর আগেও একাধিকবার সরকারি গাছ কেটে বিক্রি হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে ঘটনাস্থল পরিদর্শন করে,তহশীলদার কামরুল গাছ কাটার সত্যতা নিশ্চত করেন।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print