ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

চট্টগ্রামে পুলিশ-শ্রমিক সংঘর্ষের ঘটনায় মামলা দায়ের

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

_____ ______ ___ -___4
গতকাল সংর্ঘষের সময় তোলা ছবি।

চট্টগ্রামের নিউ মার্কেট ও নতুন রেলস্টেশন এলাকায় পোষাক শ্রমিকদের সাথে পুলিশের সংর্ঘষের ঘটনায় সিএমপি’র কোতোয়ালী থানাধীন মামলা দায়ের করেছে পুলিশ। মামলায় ৮জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া আরো অজ্ঞাত ২০০ থেকে ৩০০ জনকে আসামী করা হয়েছে।

বুধবার রাত আড়াইটায় কোতোয়ালী থানার এসআই নুরুল ইসলাম বাদি হয়ে মামলাটি দায়ের করেন। রাতে এ বিষয়ে বার বার যোগাযোগ করেও থানা থেকে কোন তথ্য পাওয়া যায়নি।

আজ বৃহস্পতিবার দুপুরে কোতোয়ালী থানার এসআই কামরুন্নাহার মামলা দায়েরের বিষয়টি স্বীকার করে জানান, বুধবার সংঘর্ষের ঘটনায় ৮জনকে গ্রেফতার দেখানো হয়েছে। এবং তাদের আসামী করে একটি মামলা দায়ের করা হয়েছে। বাকী আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

উল্লেখ্য, বুধবার সকাল ১১টায় নগরীর নিউ মার্কেট এলাকায় বেতন ভাতার দাবীতে সড়ক অবরোধ করে এশিয়ান এ্যপারসের পোষাক শ্রমিকরা। এনিয়ে সাথে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়। এতে পুলিশের কোতোয়ালী জোনের এসি আবদুর রহিম ও ওসি জসিম উদ্দিনসহ ১৫ পুলিশ আহত এবং অন্তত ২৫ জন শ্রমিক আহত হয়।

ঘটনার পরপরই পুলিশ ১১০ জন নারী-পুরুষ শ্রমিককে থানায় ধরে নিয়ে যায়। পরে পুলিশ ৮ জনকে গ্রেফতার দেখিয়ে বাকি শ্রমিককে থানা থেকে ছেড়ে দেয়। তাদের বেশির ভাগই নারী শ্রমিক।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print