ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

খাগড়াছড়িতে অন্ত:সত্ত্বা গৃহবধূর লাশ উদ্বার: স্বামী আটক

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

lash-2খাগড়াছড়ি জেলা প্রতিনিধি:

খাগড়াছড়ির মহালছড়িতে জলাশয় থেকে ময়না আক্তার(১৯) নামে এক অন্ত:সত্ত্বা গৃহবধূর লাশ উদ্বার হয়েছে। আজ শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে মহালছড়ি উপজেলার দূর্গম কেয়াংঘাট এলাকায় জলাশয় থেকে পুলিশ লাশটি উদ্বার করে। এ ঘটনায় স্বামী রবিউল ইসলামকে আটক করা হয়েছে।

ময়না আক্তারের বাবা ময়নুল ইসলাম জানান, একই গ্রামের (কেয়াংঘাটের) বাসিন্দা তোতা মিয়ার ছেলে রবিউল ইসলাম বিয়ের প্রলোভন দেখিয়ে তার মেয়ে ময়না আক্তারের সাথে দৈহিক সম্পর্ক গড়ে তোলে। এক পর্যায়ে ময়না আক্তার অন্ত:সত্বা হয়ে পড়ে। কিন্তু ময়না আক্তার রবিউল ইসলামকে বিয়ের জন্য চাপ দিলে রবিউল ইসলাম নানা অজুহাতে ময়নাকে বিয়ে করতে অস্বীকৃতি জানায়। অবশেষে দেড় মাস আগে সামাজিক বিচারে ময়না ও রবিউলের বিয়ে হয়। কিন্তু রবিউলের পরিবার মেনে নিতে পারেনি ময়নাকে।

এ নিয়ে প্রায়ই ময়নার উপর শাররিক নির্যাতন চালানো হতো। তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার(২৫ আগষ্ট) বিকালে রবিউল ইসলাম তার স্ত্রীকে বাপের বাড়ী দিয়ে যায় এবং রাত ১০টার দিকে আবার নিয়ে আসে। আর সকালে বাড়ীর পাশে জলাশয়ে ময়নার লাশ মিলে।

ময়নুল ইসলামের অভিযোগ, রবিউল ইসলাম ও পরিবারের লোকেরা তার মেয়েকে হত্যা করে জলাশয়ে ফেলে রেখেছে। তিনি এর বিচার দাবী করেন।

মহালছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেমাহুন কবীর জানান, খবর পেয়ে লাশ উদ্বার করতে পুলিশ ঘটনাস্থলে গেছে। এ ঘটনায় ময়নার স্বামীকে আটক করা হয়েছে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print