ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

কুমিল্লায় মাইক্রোবাস খাদে পড়ে পাঁচজন নিহত

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

151359_1
লাকসাম পৌরসভা এলাকার মাইক্রোবাস খাদে পড়ে ৫ যাত্রী মারা যায়।

কুমিল্লার লাকসাম উপজেলার পৌরসভা এলাকার ছিলোনিয়া ব্রিজের কাছে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে মাইক্রোবাস খাদে পড়ে পাঁচজন নিহত হয়েছে।

শুক্রবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে তিনজন একই পরিবারের সদস্য। তাঁরা হলেন মো. ইউনূস মিয়া (৬১), তাঁর স্ত্রী শ্যামনা বেগম (৫৫) ও ছেলে ওমর ফারুক (৩২)। তাঁদের বাড়ি নোয়াখালী সদর উপজেলায়।

নিহত বাকি দুজন হলেন লক্ষ্মীপুরের নুরুননবী (২৮) ও নোয়াখালীর লাতু মিয়া (৩৯)।

পুলিশ জানায়, মাইক্রোবাসটি নোয়াখালীর দিক থেকে ঢাকায় যাচ্ছিল। ছিলোনিয়া ব্রিজের কাছে চালক নিয়ন্ত্রণ হারালে মাইক্রোবাসটি গভীর খাদে পানির মধ্যে পড়ে যায়।

হাইওয়ে পুলিশের লালমাই ফাঁড়ির সার্জেন্ট ইব্রাহিম খলিল বলেন, রাতেই লাশ পাঁচটি উদ্ধার করা হয়েছে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print