ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

কঙ্গোয় ট্রেন দুর্ঘটনায় নিহত ২৪

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

কঙ্গোতে একটি মালবাহী ট্রেন লাইনচ্যূত হয়ে কমপক্ষে ২৪ জন নিহত ও ৩১ জন আহত হয়েছে। মধ্য আফ্রিকার এই দেশটির কাসাই প্রদেশে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। পুলিশ ও হাসপাতাল সূত্র একথা জানিয়েছে। খবর এএফপির।

কাসাইয়ের প্রধান শহর কানাঙ্গা ১৪০ কিলোমিটার উত্তরে বানা লাকায় রেলওয়ে পুলিশের এক কর্মকর্তা বলেন, ‘আমরা ইতোমধ্যে ২৪ জনের লাশ উদ্ধার করেছি। এদের বেশির ভাগই শিশু। এ সংখ্যা আরো বাড়তে পারে কারণ ট্রেনটি কয়েকটি বগি এখনো উল্টে রয়েছে।’

ঘটনাস্থলে থাকা সূত্র জানায়, ট্রেনটি মালবাহী হওয়ায় যাত্রীদের অধিকাংশ এতে লুকিয়ে উঠে। লুয়েম্বি নদীর ওপর নির্মিত সেতুর উপর ট্রেনটি লাইনচ্যূত হওয়ায় এর বেশ কয়েকটি বগি পানিতে পড়ে যায়। ট্রেনটির আরো পাঁচটি বগি এখনো উল্টানো অবস্থায় রয়েছে। হতাহতদের পার্শ্ববর্তী হাসপতালে নেয়া হয়েছে। জাতীয় রেল কোম্পানি ট্রেন দুর্ঘটনার খবর নিশ্চিত করেছে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print