ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

বোয়ালখালীতে নির্বাচনের চারদিন আগে পাল্টে গেছে স্বতন্ত্র প্রার্থীর প্রতীক

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:

চট্টগ্রামের বোয়ালখালীতে উপজেলা পরিষদ নির্বাচনের ঠিক চার দিন আগে পাল্টে গেছে চেয়ারম্যান পদের স্বতন্ত্র প্রার্থী এসএম নুরুল ইসলামের নির্বাচনী প্রতীক।

তিনি এতোদিন ছাতা প্রতীকে প্রচার প্রচারণা চালালেও ১৯ মার্চ মঙ্গলবার থেকে দোয়াত কলম প্রতীকে নতুন করে প্রচারণা শুরু করেছেন।

এ অনিচ্ছাকৃত প্রতীক পরিবর্তনের জন্য ভোটারদের কাছে দুঃখ প্রকাশ করে তিনি জানান, মনোনয়ন দাখিলের পর তার মনোনয়ন যাছাই বাছাইয়ে বাতিল করেন রির্টানিং কর্মকর্তা। এ ব্যাপারে উচ্চ আদালতের দ্বারস্থ হন তিনি। গত ১০ মার্চ আদালত তার মনোনয়ন বৈধ ঘোষণা করলে তিনি ছাতা প্রতীকে ভোট চেয়ে পোস্টার, ব্যানার, লিফলেট ছাপিয়ে ও গণসংযোগ করে নির্বাচনী প্রচার প্রচারণা শুরু করেন।

নির্বাচনের ঠিক চারদিন আগে এ ভুল ধরা পড়ায় আবারো নতুন করে লিফলেট, ব্যানার, পোস্টার ছাপাতে হচ্ছে তাকে।

তার মনোনয়ন পত্রের আবেদনে তিনিই একমাত্র ছাতা প্রতীক বরাদ্দ চেয়েছিলেন বিধায় এই বিভ্রাট হয়েছে। ১৮ মার্চ সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ও রির্টানিং কর্মকর্তার সাথে যোগযোগ করলে তিনি এ ভুলের বিষয়টি সংশোধন করে দেন।

মহানগর শ্রমিক লীগ নেতা মুক্তিযোদ্ধা এসএম নুরুল ইসলাম বলেন, ‘ব্যালটে ছাতা প্রতীক নেই। ফলে এখন দোয়াত কলম প্রতীকে ভোট দেবেন ভোটাররা।’

বোয়ালখালীতে উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী নুরুল আলম (নৌকা), জাতীয় পার্টি মনোনীত প্রার্থী দিদারুল আলম ফজু (লাঙ্গল), স্বতস্ত্র প্রার্থী আবদুল কাদের সুজন (আনারস), সৈয়দুল আলম (মোটর সাইকেল) ও এসএম নুরুল ইসলাম (দোয়াত কলম) প্রতিদ্বন্দ্বিতা করছেন।

পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের ৩য় ধাপে আগামী ২৪ মার্চ বোয়ালখালী উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print