ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

সিরাজউদ্দৌলা রোড গ্যাসের লাইনে বিস্ফোরণ, দুই শ্রমিক আহত

ফাইল ছবি।

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

ফাইল ছবি।

চট্টগ্রাম মহানগরের সিরাজুদ্দৌলা সড়কের একটি ম্যানহোলে গ্যাস লাইনে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে দুই শ্রমিক আহত হয়েছে।

আজ বুধবার (২০ মার্চ) বিকেল ৪টার দিকে স্থানীয় জয়নব কলোনি এলাকায় একটি কমিউনিটি সেন্টারের এ দুর্ঘটনা ঘটেছে।

আহত দুই শ্রমিক হলেন- দুলাল দাস (৫৩) ও বেলাল (২৭)। তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ফায়ার সার্ভিস চট্টগ্রামের উপ-সহকারী পরিচালক মো. জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, রাস্তার পার্শ্বে ম্যানহোলে গ্যাসের লাইনে বিস্ফোরণের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি স্টেশনের ৪টি গাড়ি ঘটনাস্থলে যায়। এবং আহত দুইজনকে উদ্ধার করতে তাদের উদ্ধার করে চমেক হাসপাতালে পাঠায়।

।স্থানীয়রা জানায়, বিকাল আনুমানিক সোয়া ৪টার সময় জয়নাব কলোনির ক্লাব বিল্ডিংয়ের নিচতলার রাস্তার পাশে ড্রেনে কাজ করছিল দুই শ্রমিক। ড্রেনের পাশে দেয়াল ঘেঁষে গ্যাসের সংযোগ লাইন।

কুপি ব বাতি জ্বালিয়ে কাজ করার সময় গ্যাসের লাইন বিকট শব্দে বিস্ফোরিত হয়।

চট্টগ্রাম মেডিকেল কলেজ ( চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক হামিদুর রহমান বলেন, আহতদের হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print