ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

বিয়ে খেয়ে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় শিক্ষানবীশ আইনজীবি নিহত

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

চট্টগ্রামের কাপ্তাই রোডের মদুনাঘাট এলাকায় মোটরসাইকেল উল্টে মো. সাজ্জাদ হোসেন (২৪) নামে এক শিক্ষানবীশ আইনজীবি নিহত হয়েছে।
রাউজান থেকে বিয়ের দাওয়াত খেয়ে ফেরার পথে আজ শুক্রবার রাত সাড়ে আটটার দিকে দুর্ঘটনা ঘটেছে।

নিহত সাজ্জাদ হোসেন নগরী নাছিরাবাদ ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ হোসেনের ছেলে এবং আল ফালাহ গলির বাসিন্দা বলে জানা গেছে।

সাজ্জাদ নগরীর বেসকারি প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় থেকে আইন বিভাগে পাস করে বর্তমানে চট্টগ্রাম আদালতে শিক্ষানবীশ হিসেবে কাজ করছেন।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল ইসলাম বলেন, রাউজানে এক বন্ধুর বাড়িতে বিয়ে খেয়ে অন্যন্য বন্ধুদের সাথে কয়েকটি মোটর সাইকেল নিয়ে একসঙ্গে শহরে ফিরছিল সাজ্জাদ। রাত সাড়ে ৮টার দিকে মদুনাঘাট এলাকায় মোটরসাইকেল উল্টে গুরুতর আহত হয় সে। তার সাথে থাকা অন্য বন্ধুরা তাকে উদ্ধার করে চমেক হাসাতালে নিয়ে আসে।

প্রথমে জরুরী বিভাগে চিকিৎসা দেয়া হলেও পরবর্তীতে তার অবস্থা অবনতি দেখে চিকিৎসকরা তাকে আইসিউতে ভর্তি করালে সেখানেই তার মৃত্যু হয় বলে জানান এসআই জহির।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print