ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

রিশার ঘাতক ওবায়দুলের বোন ও দুলাভাই আটক

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

Dinajpur-Birganj-Obidul-1রাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের ছাত্রী সুরাইয়া আক্তার রিশার সন্দেহভাজন ঘাতক ওবায়দুলের বোন মোছাম্মৎ খাদিজা বেগম (৩৬) ও দুলাভাই মো. খাদেমুল ইসলামকে (৪৬) আটক করেছে পুলিশ।

খাদেমুল ইসলামের মা খতেজা বেগমকে (৭৫) আটক করলেও পরে তাকে ছেড়ে দেয় পুলিশ।

তবে বোন ও দুলাভাইকে আটক করলেও ওবাইদুলকে আটক করতে পারেনি। সোমবার দুপুর পর্যন্ত স্থানীয় লাটেরহাট বাজারে তাকে দেখা গেছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

সোমবার (২৯ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মোশারফ হোসেন বীরগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় ঘাতক ওবায়দুলের নিজ বাড়ি দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার মোহনপুর ইউনিয়নের মিরাটঙ্গী গ্রামে অভিযান চালায়। অভিযানের পর বাড়িতে তালা দিয়ে পালিয়েছে পরিবারের অপর সদস্যরা।

ওবাইদুলের বোন খাজিদা বেগম জানান, বৃহস্পতিবার (২৫ আগস্ট) সকাল ৭টার দিকে আমাদের বাড়িতে আসে ওবায়েদুল। সকালে আমাদের সাথে নাস্তা করে। বিশ্রাম নিয়ে দুপুরে গোসল করে বাড়ি হতে বেরিয়ে যায়। তারপর আর কোন যোগাযোগ হয়নি। সে এমন একটি ঘটনা ঘটিয়েছে আমাদের কারো কাছে জানায়নি।

প্রতিবেশী মো. জাহাঙ্গীর আলম জানান, ‘বৃহস্পতিবার (২৫ আগস্ট) সকালে তার দেখা হয়েছে তবে তেমন কোন কথা হয়নি। রবিবার (২৮ আগস্ট) বিকেল পর্যন্ত আমি তাকে দেখেছি। তখন পর্যন্ত জানি না-সে এই ঘটনা ঘটিয়েছে।’

মোহনপুর ইউনিয়ন পরিষদ সদস্য মোঃ বাচ্চু মিয়া জানান, ওবায়েদুলের পিতা মো. আব্দুস সামাদ পেশায় তিনি বিভিন্ন শস্যের পাইকার ছিলেন। প্রথম স্ত্রী বুধিরন এক ছেলে ও ৩ মেয়ে রেখে মারা যাওয়ার পর চন্দনী বেগমকে বিয়ে করেন। চন্দনীর গর্ভে জন্ম নেয় আরও এক ছেলে এবং ৪ মেয়ে। একমাত্র ছেলে ওবায়েদুল যখন চকদফর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র তখন তার মা চন্দনী বেগম মারা যান। এরপর পঞ্চম শ্রেণিতে পড়া অবস্থায় পিতা আব্দুস সামাদ পাইকার তাকে ঠাকুরগাঁও ম্যাজিক কার্ট টেইলার্সে রেখে আসেন।

অভাবের সংসারের কথা শুনে শিশু ওবায়েদুলকে টেইর্লাসে কাজের সুযোগ দেন টেইলার্সের মালিক গৌরাঙ্গ। এরপর আব্দুস সামাদ বিয়ে করেন আখলিমা নামে স্বামী পরিত্যক্ত এক মহিলাকে। আনুমানিক ৫ বছর পূর্বে মারা যান আব্দুস সামাদ পাইকার।

পিতার মৃত্যুর পরও ওবায়েদুল প্রায় এখানে আসতেন। প্রতিটি ঈদ সে এখানে পালন করেছেন। তাকে সর্বশেষ গত সোমবার (২৯ আগস্ট) দুপুরে লাটেরহাট বাজারে দেখা গেছে। তখন পর্যন্ত বিষয়টি আমার জানা ছিল না। বিষয়টি জানার পর আমরা হতবাক হয়েছি।

মোহনপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মজিদুল ইসলাম মাষ্টার জানান, এই ছেলে একটি মেয়েকে শুধু হত্যা করেনি। আমাদের কলংকিত করেছে। আমরা এই এলাকার মানুষ লজ্জিত এবং শোকাহত। আমরা এই হত্যাকাণ্ডের বিচারের দাবিতে ঐক্যবদ্ধ। ইতোমধ্যে এলাকার মানুষ তাকে আটক করতে সকল প্রকার তৎপরতা অব্যাহত রেখেছেন।

বীরগঞ্জ থানার ওসি আবু আককাছ আহম্মদ বিষয়টি নিশ্চিত করে জানান, সোমবার (২৯ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে রমনা থানার এসআই মোঃ মোশারফ হোসেন বীরগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় ঘাতক ওবায়েদুল খানের (২৯) নিজ বাড়ি দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার মোহনপুর ইউনিয়নের মিরাটঙ্গী গ্রামে অভিযান চালায়। সেখান থেকে জিজ্ঞাসাবাদের জন্য বোন ও দুলাভাইকে আটক করা হয়।

উল্লেখ্য, কাকরাইলে গত বুধবার (২৪ আগস্ট) বখাটে যুবক ওবায়েদুলের ছুরিকাঘাতে আহত উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের ছাত্রী সুরাইয়া আক্তার রিশা চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। রিশার মা বুধবারই ওবায়দুলকে আসামি করে রমনা থানায় একটি মামলা করেছেন।

সর্বশেষ

চট্টগ্রাম বন্দরে শ্রমিকদের তোপের মুখে নৌ পরিবহন উপদেষ্টা

শেরপুর-৩ আসনে জামায়াত প্রার্থীর মৃত্যু, নির্বাচন আপাতত বাতিল

আমিরে জামায়াতের এক্স অ্যাকাউন্ট হ্যাককারী বঙ্গভবনের কর্মকর্তা ছরওয়ার আটক

অনির্দিষ্টকালের কর্মবিরতিতে অচলাবস্থা চট্টগ্রাম বন্দরে,বড় ক্ষতির শংকা

মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশন চট্টগ্রামের সভাপতি কাইয়ুম, সম্পাদক সীরাত

বিএনপির হামলায় জামায়াত নেতা নিহত, যা বলল অন্তর্বর্তীকালীন সরকার

আগে একাত্তর সালের জন্য মাফ চান, তারপর ভোট চান: মির্জা ফখরুল

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print