ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

ধর্ষণ করতে গিয়ে গণধোলাইর শিকার দুই পুলিশ

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

dcdfff
ফাইল ছবি।

দিনাজপুরের পার্বতীপুরে এক তরুণীকে ধর্ষণের চেষ্টাকালে এলাকাবাসীর হাতে গণধোলাই খেয়েছে রেলওয়ে পুলিশের দুই সদস্য। মঙ্গলবার (৩০ আগস্ট) এ ঘটনা ঘটেছে পার্বতীপুর রেলওয়ে হাসপাতালের কলোনীতে। এ সময় বিক্ষুদ্ধ এলাকাবাসী রেলওয়ে হাসপাতাল কলোনীতে হামলা চালিয়ে ভাংচুর করেছে।

গণধোলাইয়ের শিকার হওয়া ওই দুই পুলিশ সদস্য হলেন-সহকারী উপ-পরিদর্শক (এএসআই) বিষ্ণু চন্দ্র বর্মন (৩২) ও পুলিশ সদস্য মো. ফেরাজুল ইসলাম (৩০)।

এলাকাবাসী সুত্রে জানা যায়, দুপুর দেড়টায় পার্বতীপুর শহরের ধুপিপাড়া এলাকার এক তরুণীকে (বয়স আনুমানিক ১৭) রেলওয়ে হাসপাতাল কলোনীতে নিয়ে ধর্ষণের চেষ্টা করে ওই দুই পুলিশ সদস্য। এ সময় এলাকাবাসী বিষয়টি টের পেয়ে হাসপাতাল কলোনী ঘেরাও করে। সেখান থেকে এএসআই বিষ্ণু চন্দ্র বর্মন ও পুলিশ সদস্য ফেরাজুল ইসলামকে আটক এবং বিবস্ত্র অবস্থায় তরুণীটিকে উদ্ধার করে স্থানীয়রা।

পার্বতীপুর রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস সালাম এ তথ্য নিশ্চিত করে জানান, অভিযুক্তদের প্রত্যাহার করা হয়েছে।

সর্বশেষ

চট্টগ্রাম বন্দরে শ্রমিকদের তোপের মুখে নৌ পরিবহন উপদেষ্টা

শেরপুর-৩ আসনে জামায়াত প্রার্থীর মৃত্যু, নির্বাচন আপাতত বাতিল

আমিরে জামায়াতের এক্স অ্যাকাউন্ট হ্যাককারী বঙ্গভবনের কর্মকর্তা ছরওয়ার আটক

অনির্দিষ্টকালের কর্মবিরতিতে অচলাবস্থা চট্টগ্রাম বন্দরে,বড় ক্ষতির শংকা

মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশন চট্টগ্রামের সভাপতি কাইয়ুম, সম্পাদক সীরাত

বিএনপির হামলায় জামায়াত নেতা নিহত, যা বলল অন্তর্বর্তীকালীন সরকার

আগে একাত্তর সালের জন্য মাফ চান, তারপর ভোট চান: মির্জা ফখরুল

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print