ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

৬ অক্টোবর খালেদাকে আদালতে হাজির হওয়ার নির্দেশ

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

a15_108203
বেগম খালেদা জিয়া।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় আত্মপক্ষ সমর্থনের জন্য ৬ অক্টোবর আদালতে হাজির হওয়ার নির্দেশ করেছেন আদালত।

রাজধানীর বকশীবাজারে আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত অস্থায়ী তৃতীয় বিশেষ জজ আদালতের বিচারক আবু আহমেদ জমাদার বুধবার এ আদেশ দেন।

মামলার আত্মপক্ষের সমর্থনের দিন ধার্য ছিল বুধবার। মামলার তদন্তকারী কর্মকর্তার পুনরায় সাক্ষ্য জেরা এবং কেসডকেট চেয়ে করা আবেদনটি হাইকোর্টের খারিজের আদেশের বিরুদ্ধে আপিল করেছেন খালেদা জিয়া। আবেদনটি শুনানির অপেক্ষায় থাকায় তার আইনজীবী সানাউল্লাহ মিয়া ও জিয়া উদ্দিন জিয়া আত্মপক্ষ সমর্থন পিছানোর জন্য সময়ের আবেদন করেন। অপরদিকে হরতালের নিরাপত্তা অভাবে আদালতে হাজির হতে না পারায় আরো একটি আবেদন করেন তার আইনজীবীরা।

জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে তিন কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা আত্মসাতের অভিযোগে ২০১০ সালের ৮ আগস্ট পাঁচজনের বিরুদ্ধে তেজগাঁও থানায় এ মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মামলায় খালেদা জিয়া ছাড়াও অন্য আসামিরা হলেন- তার সাবেক রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী, হারিছের তৎকালীন সহকারী একান্ত সচিব ও বিআইডব্লিউটিএ-এর নৌ-নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক জিয়াউল ইসলাম মুন্না এবং ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার একান্ত সচিব মনিরুল ইসলাম খান। ২০১২ সালের ১৬ জানুয়ারি মামলায় আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়।

২০১৪ সালের ১৯ মার্চ আসামিদের বিরুদ্ধে অভিযোগ (চার্জ) গঠন করে ঢাকার বিশেষ জজ আদালত-৩।

সর্বশেষ

বাঙালি সংস্কৃতি ধারণের তাগিদ এম এ মালেকের

বাঁশখালীতে ঘুষের টাকাসহ পরিবার পরিকল্পনা কার্যালয়ের অফিস সহকারী আটক

সাতকানিয়ায় কর্নেল (অব.) অলি আহমদের বিরুদ্ধে মামলা

ইঁদুরের বিষ্ঠার ওপর খাদ্যদ্রব্য রেখে ৮০ হাজার টাকা জরিমানা গুনলো হাসান বেকারী

বাড্ডায় এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামের নির্বাচনী অফিসে গুলি

জামায়াত নেতৃত্বাধীন জোটের সংবাদ সম্মেলন স্থগিত

শাহজাহান চৌধুরীর বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্গনের অভিযোগ

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print