ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

সীতাকুণ্ডে গরু চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধিঃ

জেলার সীতাকুণ্ডে গরু চোর সন্দেহে মো.বেলাল (২৭) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করেছে এলাকাবাসী।

আজ বৃহস্পতিবার (২৫ এপ্রিল) ভোররাতে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের বার আউলিয়া মাজারেরর পূর্ব পার্শ্বে ইব্রাহিমের বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত বেলাল সীতাকুণ্ড কুমিরা দর্জি বাড়ি এলাকার মোহাম্মদ হাসেমের পুত্র।

জানা যায়, ভোররাতে ইব্রাহিমের গরু ঘরে বেলালকে লুকিয়ে থাকতে দেখে পরিবারের লোকজন চোর সন্দেহে চিৎকার করেন। এসময় পালিয়ে যাওয়ার চেষ্টাকালে বাড়ির লোকজন ও স্থানীয় এলাকাবাসী তাকে আটক করে গণপিটুনি দেয়। এতে গুরুতর আহতবস্থায় সকালে তার মৃত্যু হয়।

এদিকে এ ঘটনার খবর পেয়ে দুপুরে সীতাকুণ্ড থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশটি উদ্ধার করে মর্গে প্রেরণ করেন।

সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলওয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,গরু চোর সন্দেহে স্থানীয় এলাকাবাসীর গণপিটুনিতে যুবক নিহতের খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে মর্গে প্রেরণ করেছি। প্রাথমিক ধারনায় যুবকটি চোর বলে মনে হচ্ছে। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এদিকে নিহত বেলালের মা বলেন, রাত ১০ টার সময় বেলাল এর বন্ধু তাকে ফোন করে ঐ বাড়ীতে যাওয়ার জন্য বলে। এ কারণে বেলাল ঐ বাড়ীতে তার বন্ধুর সাথে দেখা করতে যায়, সকালে তারা জানতে পারে তাদের সন্তানকে হত্যা করা হয়েছে। আমরা এর ঘটনার সুষ্ঠু বিচার চাই।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print