ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ১১ বাংলাদেশি নিহত

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

সৌদি আরবে এক সড়ক দুর্ঘটনায় ১১ বাংলাদেশি নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরো ৪ জন। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় সৌদি আরবে অবস্থানরত আন্তর্জাতিক গণমাধ্যমের এক সাংবাদিক এ তথ্য নিশ্চিত করেছেন।

দেশটির রাজধানী রিয়াদ থেকে ১০০ কিলোমিটার দূরের শহর সাকরাতে যাবার সময় এই দুর্ঘটনার ঘটনাটি ঘটে। সাকরার প্রবেশ পথে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি দুর্ঘটনা কবলিত হয়।

গাড়িতে চালকসহ মোট ১৭ জন ছিলেন বলে জানা গেছে। ১০ জন নিহত হওয়ার খবর নিশ্চিত হওয়া গেছে সাকরা জেনারেল হাসপাতাল সূত্রে।

গাড়িতে থাকা আরো ৪ জন গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধিন আছেন। ২ জন মোটামুটি সুস্থ থাকায় প্রাথমিক চিকিৎসার পর তাদের ছেড়ে দেয়া হয়েছে বলে জানা গেছে।

মৃত ১১ জনের নাম ঠিকানা এখনও নিশ্চিত করতে পারেনি হাসপাতাল। এদের মধ্যে কয়েকজন নতুন লোকও ছিলেন বলে জানা গেছে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print