ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

ঝিনাইদহে পান চাষীকে কুপিয়ে হত্যা

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার পারদখলপুর গ্রামে নুর ইসলাম ওরফে বুড়ো (৩২) নামের এক পান চাষীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার সন্ধ্যায় তার লাশ উদ্ধার করে পুলিশ। নিহত নুর ইসলাম পারদখলপুর গ্রামের আকবর আলীর ছেলে।

ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার (শৈলকুপা সার্কেল) তারেক আল মেহেদী জানান, আজ বৃহস্পতিবার সন্ধ্যায় বেলের মাঠে পান বরজে নুর ইসলামের লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশের খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠায়।

তিনি আরও জানান, নিহত নুর ইসলাম ওরফে বুড়ো পান চাষের পাশাপাশি চায়ের দোকানদারীও করতো। সে বৃহস্পতিবার বিকেলে তার নিজের পান বরজে কাজের জন্য যায়। এরপর দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করে ফেলে রেখে যায়। কারা কেন তাকে হত্যা করেছে তা জানা যায়নি। তবে পুর্ব শত্রুতা বা পান চুরি দেখে ফেলায় এ হত্যাকান্ডের ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print