ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

বাঁশখালীতে র‌্যাবের সাথে কথিত বন্দুকযুদ্ধে বাহাদুর ডাকাত নিহত

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

চট্টগ্রাম জেলার বাঁশখালীতে র‌্যাবের সাথে জলদস্যূদের কথিত বন্দুকযুদ্ধের ঘটনায় বাহাদুর ডাকাত (৪২) নামে একজনের মৃত্যু হয়েছে বলে র‌্যাব দাবী করেছে।

আজ (৫ এপ্রিল) রবিবার সোয়া ভোর ৪টার দিকে উপজেলার ছোট ছনুয়ার পুঁইছড়ি এলাকায় এ বন্দুকযুদ্ধে ঘটনা ঘটেছে বলে জানায় র‌্যাব-৭ এর মিডিয়া সেল।

এ ব্যাপারে জানতে চাইলে র‌্যাব-৭ এর এএসপি মাসকুর রহমান পাঠক ডট নিউজকে বলেন, গোপন খবরের ভিক্তিতে রাতে র‌্যাবের একটি দল বাঁশখালীর পুঁইছড়ি এলাকায় গেলে জলদস্যূদের দল র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে।

জানমাল রক্ষার্থের র‌্যাব পাল্টা গুলি চালায়।  এক পর্যায়ে জলদস্যূ ঠিকতে না পেরে পিছু হঠে পালিয়ে যায়।  পরে র‌্যাব সদস্যরা ঘটনাস্থলে একজনের গুলিবিদ্ধ লাশ ও ২ টি অস্ত্র ও ২৩ রাউন্ড গুলি পড়ে থাকতে দেখে।

পরবর্তীতে স্থানীয় লোকজন নিহত ব্যাক্তিকে স্থানীয় কুখ্যাত বাহাদুর ডাকাত হিসেবে চিহ্নিত করে।

উল্লেখ্য তার বিরুদ্ধে বাঁশখালী থানায় অস্ত্র, খুন, ডাকাতি সহ সাতটির বেশী মামলা রয়েছে বলে র‌্যাবের এই কর্মকর্তা দাবী করেন।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print