ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

নারায়ণগঞ্জে বৃদ্ধাকে পুড়িয়ে হত্যার অভিযোগ

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

নারায়ণগঞ্জের আড়াইহাজারে আমেনা বিবি নামে ৬৫ বছর বয়সী এক বৃদ্ধাকে আগুনে পুড়িয়ে হত্যার খবর পাওয়া গেছে।

শনিবার রাতে কে বা কারা তাকে আগুনে পুড়িয়ে হত্যা করেছে তা কেউ বলতে পারছে না।

আমেনা বিবি স্থানীয় কালাপাহাড়িয়া ইউপির উলুকান্দী পূর্বপাড়া গ্রামের মৃত মোহাম্মদ আলীর স্ত্রী। স্বামীর মৃত্যুর পর তিনি তার বাবার বাড়িতে থাকতেন বলে জানা গেছে। রোববার সকালে খবর পেয়ে কালাপাহাড়িয়া তদন্ত কেন্দ্রের পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।

কালাপাহাড়িয়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ বিজয় কৃঞ্চ কর্মকার গণমাধ্যমকে জানান, উলুকান্দী এলাকায় মাঠের মধ্যে একটি বাড়িতে একাই থাকতেন আমেনা বিবি। তবে মাঝেমধ্যে বিভিন্ন এলাকা থেকে লোকজন ওই বাড়িতে আসা-যাওয়া করতেন।

পুলিশ কর্মকর্তা আরও জানান, শনিবার রাতের কোনো এক সময় কে বা কারা তার হাত পা বেঁধে বাড়িতে আগুন ধরিয়ে দেয়। আগুন দেখে এলাকাবাসী থানায় খবর দিলে পুলিশ এসে বৃদ্ধার পোড়া লাশ উদ্ধার করে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print