ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

ঢামেকে তালাবদ্ধ কেবিন থেকে টিভি ‘উধাও’

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: কেবিনের বাইরে তালা, কিন্তু ভেতর থেকে এলইডি টেলিভিশন উধাও! এমনকি সংশ্লিষ্ট কেউ বলতেও পারছেন না কোথায় আছে টেলিভিশনটি।

এমনই ঘটনা ঘটেছে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল নতুন ভবনের ১০ তলার ‍কেবিন ব্লকে। সোমবার (০২ মে) ওই ভবনের ১০৮ নম্বর কক্ষের তালা খুলে এমনটাই দেখতে পান হাসপাতালের কর্মীরা।

নতুন ভবনের ওয়ার্ড মাস্টার মো. রিয়াজ বাংলানিউজকে জানান, সকালে কেবিন পরিদর্শনে গিয়ে কক্ষের তালা খোলা হয়। কিন্তু ভেতরে প্রবেশ করে দেখা যায় টেলিভিশনটি নেই। কেবিনটি অধ্যাপকদের জন্য বরাদ্দ। ৩২ ইঞ্চি টিভিটি মেডিকেল কলেজ হাসপাতাল থেকে বরাদ্দ দেয় কর্তৃপক্ষ।

তিনি বলেন, আমি বিষয়টি তাৎক্ষণিক কর্তৃপক্ষকে জানাই। পরে এ বিষয়ে শাহবাগ থানায় একটি জিডি (নম্বর-৯৫) করা হয়েছে।

ঢামেক হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) খাজা আবদুল গফুর বাংলানিউজকে জানান, বিষয়টি আমরা খতিয়ে দেখছি।

এদিকে হাসপাতালে এতো নিরাপত্তার মধ্যে টেলিভিশন খোয়া যাওয়ায় বেশ আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print