ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

কোম্পানীগঞ্জে স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যার ঘটনায় মামলা দায়ের

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধিঃ

নোয়াখালীর কোম্পানীগঞ্জে স্কুল ছাত্রী নাজমুন নাহার ঝুমুর (১১) ধর্ষণের পর হত্যার ঘটনায় মামলা হয়েছে। গতকাল শনিবার ( ৪ মে ) রাতে মামলাটি রেকর্ড করা হয়। মামলায় অজ্ঞাতনামা ২-৩ জনকে আসামী করা হয়েছে।

কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.আসাদুজ্জামান জানান, ধর্ষিতার বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন আইনের ৯ এর ২ ধারায় মামলাটি দায়ের করেছেন।

উল্লেখ্য, পরিবারে ভাষ্য মতে, সকাল ৮টার দিকে মামাতো ভাই রাফি ও মামাতো বোন প্রমির সাথে বাড়ীর পাশ্ববর্তী বাগানে (৪ মে) আম কুড়াতে যায় ঝুমুর। আম কুড়ানো শেষে অপর দুই জন বাড়ীতে ফিরলেও ঝুমুর আর ফিরেনি। পরে পাশ্ববর্তী সোনিয়া আক্তার নামের এক মহিলা বাগানের পাশের খালে ভিতের ঝুমুরকে পড়ে থাকতে দেখে বাড়ীতে খবর দিলে পরিবারের লোকজন এসে তার লাশ উদ্ধার করে।

নিহতের পরিবারের অভিযোগ ঝুমুরকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। শনিবার বেলা ১১টার দিকে চরকাঁকড়ার ৩নং ওয়ার্ডের আলমের বাপের নতুন বাড়ী থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়। নিহত নাজমুন নাহার ঝুমুর ওই এলাকার আব্দুল হানিফের মেয়ে। সে স্থানীয় সমরত বানু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী ছিলো।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print