ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

জামায়াতের ডাকে সারাদেশে অর্ধদিবস হরতাল পালিত

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

3-1
হরতালে সারাদেশে জীবন যাত্রা স্বাভাবিক।

একাত্তরে হত্যা-গণহত্যার দায়ে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মীর কাসেম আলীকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার প্রতিবাদে দেশব্যাপী অর্ধ দিবস ঢিলেঢালা হরতাল পালিত হয়েছে। সোমবার সকাল থেকে হরতাল শুরু হলেও কোন ধরণের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

জামায়াতে ইসলামী এ হরতাল আহবান করলেও দেশের কোথাও তাদের নেতাকর্মীদের তৎপরাতা বা পিকেটিং চোখে পড়েনি।

সকালে রাজধানীর আজীমপুর, প্রেসক্লাব, পল্টন, কারওয়ান বাজার, ফার্মগেট, বিজয় সরণি, জাহাঙ্গীর গেট, মহাখালী, বনানী, বিশ্বরোড, খিলক্ষেত, জসীম উদদীন, রাজলক্ষী, উত্তরা, আব্দুলাপুর এলাকা ঘুরে রাস্তায় প্রাইভেটকার, মাইক্রোবাস ও গণপরিবহণসহ প্রায় সব ধরনের যান চলাচল করতে দেখা যায়। তবে তা তুলনামূলক কিছুটা কম ছিল।

এ সময় যাত্রী, শ্রমজীবী মানুষ, অফিসগামী কর্মব্যস্ত মানুষকে যার যার মতো গন্তব্যে ছুটতে দেখা যায়। এমনকি দিনভর কোথাও কোনো মিছিল বা মিটিংও চোখে পড়েনি। তেজগাঁও জোনের ট্রাফিক সার্জেন মো. আশরাফ জানান, যান চলাচল স্বাভাবিক রয়েছে। সড়কে হরতালের কোনো প্রভাব নেই। কাউকে সন্দেহ হলে আমরা তল্লাশি করছি।

হরতালে বিজয় সরণি এলাকায় দায়িত্বরত তেজগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রমজান বলেন, যে কোনো পরিস্থিতি মোকাবেলায় রাজধানীর অলিগলিতে পুলিশ তৎপর রয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলেও জানান তিনি।

71040_128
হরতালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক।

গত শনিবার মীর কাসেম আলীকে মৃত্যুদণ্ডের নামে জুডিশিয়াল হত্যাকাণ্ডের প্রতিবাদে  আজ সোমবার দেশব্যাপী এই হরতাল ডাকে জামায়াতে ইসলামী। জামায়াতের ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ এক বিবৃতিতে এ হরতালের ডাক দেন।

বিবৃতিতে তিনি বলেন, মীর কাসেম আলীর বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দায়ের করে তাকে করা হয়ে। এর প্রতিবাদে আজ  দেশব্যাপী সকাল-সন্ধ্যা শান্তিপূর্ণ হরতাল কর্মসূচি ঘোষণা করে।

এদিকে চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, সিলেট, রংপুর, কুস্টিয়া, কুমিল্লা, ফেনী, নোয়াখালিতে শান্তিপূর্ণ হরতাল পালিত হওয়ার খবর পাওয়া গেছে।

সর্বশেষ

চট্টগ্রাম বন্দরে শ্রমিকদের তোপের মুখে নৌ পরিবহন উপদেষ্টা

শেরপুর-৩ আসনে জামায়াত প্রার্থীর মৃত্যু, নির্বাচন আপাতত বাতিল

আমিরে জামায়াতের এক্স অ্যাকাউন্ট হ্যাককারী বঙ্গভবনের কর্মকর্তা ছরওয়ার আটক

অনির্দিষ্টকালের কর্মবিরতিতে অচলাবস্থা চট্টগ্রাম বন্দরে,বড় ক্ষতির শংকা

মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশন চট্টগ্রামের সভাপতি কাইয়ুম, সম্পাদক সীরাত

বিএনপির হামলায় জামায়াত নেতা নিহত, যা বলল অন্তর্বর্তীকালীন সরকার

আগে একাত্তর সালের জন্য মাফ চান, তারপর ভোট চান: মির্জা ফখরুল

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print