ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

চট্টগ্রামে ৭ মাসের শিশুকে অপহরণ করে মুক্তিপণ দাবী: অবশেষে উদ্ধার

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

CHILD RECOVARY PIC
সকালে অপহরণ বিকালে উদ্ধার, শিশুসহ ৩ অপহরণকারী।

চট্টগ্রামে হাবিবা নামের ৭ মাস বয়সি অপহৃত এক শিশুকে উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে নগরীর পতেঙ্গা এলাকা থেকে অপহরণের পর সন্ধ্যায় আকবর শাহ থানার কর্নেল হাট এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। এ ঘটনায় জান্নাত বেগম ওরফে আসমা (২৬), শামীম মাহমুদ (২৭) ও মো. আলাউদ্দিন (৩৫) নামে তিন অপহরণকারীকে আটক  করা হয়েছে।

পতেঙ্গা থানার উপ পুলিশ পরিদর্শক মুনিরুল ইসলাম খবরের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, শিশু অপহরনের অভিযোগ পেয়ে প্রযুক্তির সহযোগিতা নিয়ে আমরা অভিযান শুরু করি।

এক পর্যায়ে সন্ধ্যায় কর্নেল হাট এলাকা থেকে শামীমকে আটক করি। এরপর তার তথ্য অনুযায়ী ওই এলাকা থেকে আলাউদ্দিন ও আসমাকে আটক করে ওই শিশুকে উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, আসমা ও শামীম স্বামী-স্ত্রী পরিচয়ে এক মাস আগে মুসলিমাবাদ এলাকায় হাবিবুর রহমান নামে এক ব্যক্তির বাসায় সাবলেট হিসেবে ভাড়া নেয়।

সোমবার সকাল ৭টার দিকে কৌশলে তারা হাবিবুর রহমানের সাত মাস বয়সী শিশুটিকে অপহরণ করে নিয়ে যায়। প্রথমে নিউমার্কেট এলাকায় ও সেখান থেকে কর্নেল হাট এলাকায় নিয়ে যাওয়া হয় শিশুটিকে। এরপর ফোন করে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে তারা।

সর্বশেষ

যাকাতের সুষম বন্টনের মাধ্যমে দারিদ্রতা দূর করা সম্ভব

বিভিন্ন মাজার জেয়ারতের মধ্য দিয়ে আনুষ্ঠানিক প্রচার প্রচারণা শুরু করেছেন আসলাম চৌধুরী

কাংঙ্খিত উন্নয়নের জন্য দাঁড়িপাল্লার বিকল্প নেই : মুহাম্মদ নজরুল ইসলাম

সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে প্রথম নির্বাচনি জনসভায় বক্তব্য রাখছেন তারেক রহমান

রাঙ্গুনিয়ায় ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি বেলাল গ্রেপ্তার

মায়ের সিদ্ধান্তকে সম্মান জানিয়ে প্রার্থীতা প্রত্যাহার, অপপ্রচারের বিরুদ্ধে মুখ খুললেন মুফতি ইমরান

তারেক রহমানের জনসভা হবে গণমানুষের মিলনমেলা : আবু সুফিয়ান

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print