ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

মাফিয়াদের দলে পরিণত হয়েছে আ’লীগ

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘জনগণের সব অধিকার কেড়ে নেওয়া রাজনৈতিক দল হচ্ছে আওয়ামী লীগ। এটি এখন মাফিয়াদের দলে পরিণত হয়েছে। গুম-খুন-অপহরণই হচ্ছে এদের বাণিজ্য।

আজ রবিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, মানুষের চোখের পানিতে বাংলাদেশের মাটি আজ কর্দমাক্ত, আর সেই কাদামাটিতে শেখ হাসিনার উন্নয়নের রথ আটকে গেছে।
তিনি আরো বলেন, আওয়ামী উন্নয়নের জিকিরে জনমনকে বিভ্রান্ত করা যায়নি। কারণ আওয়ামী উন্নয়নের আড়ালে যে রক্তোৎসব চলছে, তাতে সাধারণ মানুষ আতঙ্কিত।

রুহুল কবির রিজভী বলেন, বর্তমান সরকার জনগণের কাছে জবাবদিহিকে ঘৃণা করে। এ কারণেই নুসরাত, শাহীনুর, তনু, মিতুর মতো অসংখ্য নারী-কিশোরী প্রতিনিয়ত হত্যার বলি হচ্ছে। এ ম্যান্ডেটহীন সরকারের কারণেই অসংখ্য মানুষের কান্না ও দীর্ঘশ্বাসে বাংলাদেশের বাতাস ভারী হয়ে আছে।

তিনি আরো বলেন, দেশের একজন বিশিষ্ট বুদ্ধিজীবী বলেছেন- দেশজুড়ে উন্নতির অন্তরালে আর্তনাদ চলছে। তিনি বলেছেন, এ রকম দুরাবস্থা বাংলাদেশে আর কখনও দেখা যায়নি।

এ ছাড়াও আওয়ামী লীগের সমালোচনা করে বিএনপির এ নেতা বলেন, এ দলটি এমনই পাপহারা দল, যেখানে নিজেদের লোকেরা পাপ করার পরেও তা মোচন হয়ে যায়। আওয়ামী লীগ কখনই গণতন্ত্রের অনুশীলনের কোনো ঐতিহ্য সৃষ্টি করতে দেয়নি। তারা একদলীয় মানসিকতা থেকে কখনও বের হতে পারেনি।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print