ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

আদালতের রায় পেলেই জামায়াত নিষিদ্ধ-ইনু

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

enu
তথ্যমন্ত্রী ও জাসদ নেতা হাসানুল হক ইনু।

জামায়াত নিষিদ্ধের বিষয়ে মামলা চলছে। আদালতের রায়ের উপর নির্ভর করছে তাদের রাজনীতি করার ভবিষ্যত। আমরা আদালতের রায়ের অপেক্ষা করছি বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

মঙ্গলবার কুষ্টিয়ার মিরপুর উপজেলার তালবাড়িয়ায় এলজিইডির বাস্তবায়নে আরএইচডি কল্যাণপুর, গোবিন্দপুর, তাঁতিবন্দ সড়কের উন্নয়ন কাজের উদ্বোধনকালে তথ্যমন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, জামায়াত নিষিদ্ধের বিষয়ে আদালতে একটা মামলা চলছে। আশা করছি আদালত এ বিষয়টি নিষ্পত্তি করবে, আমরা আদালতের রায়ের জন্য অপেক্ষা করছি। তবে ইতিমধ্যে নির্বাচন কমিশন জামায়াতের নিবন্ধন বাতিল করেছে। ফলে জামায়াত দলগতভাবে নির্বাচন করতে পারছে না। বাকী বিষয়টি হলো তারা রাজনীতি করতে পারবে কি পারবে না সেটা আদালতের রায়ের পরে সিদ্ধান্ত হবে।

তথ্যমন্ত্রী ইনু বলেন, যুদ্ধাপরাধী মীর কাশেম আলীর পক্ষ নিয়ে পাকিস্তান আবারও প্রমান করলো যে, গণহত্যা ও যদ্ধাপরাধীর পুরনো খাসিলত এখনও বদলায়নি তাদের। এটাও প্রমান হয় যে মীর কাশেম আলী পাকিস্তানের রক্ত সম্পর্কিত । তাদের সম্পর্ক অটুট আছে মোটেও ফাটল ধরেনি।

উদ্বোধনী অনুষ্ঠানে তথ্যমন্ত্রী ছাড়াও মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহাবুবুর রহমান, জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আব্দুল আলীম স্বপন, জেলা জাসদের সভাপতি গোলাম মহসিনসহ দলীয় নেতাকর্মী ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ

মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশন চট্টগ্রামের সভাপতি কাইয়ুম, সম্পাদক সীরাত

বিএনপির হামলায় জামায়াত নেতা নিহত, যা বলল অন্তর্বর্তীকালীন সরকার

আগে একাত্তর সালের জন্য মাফ চান, তারপর ভোট চান: মির্জা ফখরুল

চট্টগ্রাম বন্দরের কন্টেইনার টার্মিনাল বিদেশিদের দেয়ার চুক্তির প্রক্রিয়া বৈধ : হাইকোর্ট

শেরপুরের ঘটনা অনাকাঙ্ক্ষিত, সুষ্ঠু তদন্ত চায় বিএনপি

নির্বাচনকালীন ৬ দিন স্বাস্থ্য খাতে সর্বোচ্চ সতর্কতা জারি

চট্টগ্রামে চান্দগাঁওয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৩

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print