ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

খাগড়াছড়িতে বিএনপি নেতা বাদল হত্যা: চার আসামী রিমাণ্ডে

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

খাগড়াছড়ি জেলা প্রতিনিধি:

khagrachari-picture02-08-09-2016
নিহত বাদল খাঁর লাশ এবং অজ্ঞানবস্থায় স্ত্রী কুলসুম বিবি।

খাগড়াছড়ির দীঘিনালায় বিএনপির নেতা বাদল খাঁ-কে হত্যার ঘটনায় গ্রেফতারকৃত চার আসামীকে দুই দিন রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আসামীরা হচ্ছে, নাসির পিসি, নাসির হোসেন, মো: সিদ্দিক ও আনোয়ার হোসেন।

আজ বৃহস্পতিবার দুপুরে খাগড়াছড়ি সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আবু সুফিয়ার মো: নোমানের আদালত তাদের রিমাণ্ডে নেয়ার আদেশ দেন।

এর আগে পুলিশ ৪ আসামীকে আদালতে হাজির করে পাঁচ দিন রিমান্ড আবেদন জানায়।

উল্লেখ, গত সোমবার সকালে দীঘিনালা মধ্য বোয়ালখালী এলাকায় নিজ বাসা থেকে বিএনপির নেতা বাদল খাঁ’র জবাই করা লাশ ও তার স্ত্রীকে অচেতন অবস্থায় উদ্বার করে। কুলসুম বিবিকে প্রথমে দীঘিনালা এবং পরে খাগড়াছড়ি হাসাপাতালে পাঠানো হয়।

এ ঘটনায় নিহত বাদল খাঁ’র শালা আবু বক্কর সিদ্দিক অজ্ঞাত ব্যক্তিদের আসামী করে মামলা করে।

খাগড়াছড়ি সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার নয়ন ময় ত্রিপুরা জানান, কুলসুম বিবি দুই দিন পর জ্ঞান ফিরেছে।

তবে মামলার তদন্ত কর্মকর্তা মো: ফয়জুল করিম জানান, কুলসুম বিবি জ্ঞান ফিরলেও এখনো স্বাভাবিক হয়নি।
দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: মিজানুর রহমান জানান, পুলিশ হত্যাকান্ডে রজস্য উন্মোচনে কাছাকাছি পৌছেছি।

সর্বশেষ

চট্টগ্রাম নগরীতে ৩৩০ সন্ত্রাসীর প্রবেশ-অবস্থান নিষিদ্ধ ঘোষণা

ষড়যন্ত্র করে বিএনপিকে দমন করা যাবে না: তারেক রহমান

বোয়ালখালীতে অস্ত্রসহ আপন দুই ভাই গ্রেফতার

ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় মোটর সাইকেল আরোহী নিহত

দক্ষিণ হালিশহর বিএনপি নেতা সাইফুর রহমান এর বহিস্কারাদেশ প্রত্যাহার

জুলাই-আগস্ট আন্দোলনে অংশগ্রহণকারীদের দায়মুক্তির অধ্যাদেশ

শ্বশুর বাড়ীর অত্যাচার সইতে না পেরে সন্তান নিয়ে গৃহবধূর খালে ঝাপ,শিশুর মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print