ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

ফটিকছড়িতে যুবকের মাথা ফাটিয়ে দিলো সন্ত্রাসীরা

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় সন্ত্রাসীদের অতর্কিত হামলায় জুয়েল হোসেন রনি নামে এক যুবক গুরতর আহত হয়েছে। আহত রনিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ শনিবার সকাল ১১টায় হামলার উপজেলার উত্তর ধুরুংস্থ ফায়ার সার্ভিসের উত্তর পাশে হামলার ঘটনাটি ঘটে।

আহত জুয়েল বলেন, সকালে তার বাড়ির নিজস্ব জমিতে মাটি ভরাট করার সময় পেছন থেকে কাউসার, মো. শওকত, মামুন উদ্দিন, জসীম উদ্দিনসহ কয়েকজন সংঘবদ্ধ হয়ে অতর্কিত হামলা করে। এসময় তাদের হাতে থাকা লাঠিসোটা ও ধারালো অস্ত্রের আঘাতে মারাত্মকভাবে জখম হয়। হামলাকারীরা নির্মানসামগ্রী লুটপাট করে নিয়ে গেছেন বলে অভিযোগ করেন তিনি।

স্থানীয়রা এর সত্যতা নিশ্চিত করে বলেন, গুরুতর আহত অবস্থায় আহত রনিকে উদ্ধার করে ফটিকছড়ি সদরে ২০ শয্যা হাসপাতালে ভর্তি করা হলে সেখানকার চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

এ ঘটনায় উল্লেখিত হামলাকারীদের নাম উল্লেখ করে ফটিকছড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানা যায়।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print