ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

চট্টগ্রাম বিমানবন্দরে ৪টি সোনার বার ও ইয়াবাসহ দুইযাত্রী আটক

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

চট্টগ্রাম শাহ আমানত আর্ন্তজাতিক বিমানবন্দরে শারজাহ থেকে আসা এক যাত্রীর কাছ থেকে চার পিস সোনার বার জব্দ করা হয়েছে।

অপর দিকে শারজাহ যাওয়ার সময় ওবায়দুররেহমান নামে অপর এক যাত্রীকে ইয়াবাসহ আটক করা হয়েছে।

আজ শনিবার (০১ জুন) বিমান বন্দরের নিরাপত্তা কর্মীরা পৃথক দুটি অভিযান চালায়।

বিমানবন্দরে দায়িত্বরত কাস্টমসের রাজস্ব কর্মকর্তা ফজলুর রহমান বলেন, জানায়, সকালে শারজাহ থেকে আসা যাত্রী লোকমান হোসেনের পেটের ভেতর থেকে কৌশলে ৪টি সোনার বার উদ্ধার করা হয়। তিনি এসব সোনার বার পেটের ভেতর করে নিয়ে আসছিল।

কাস্টমসের তল্লাশির সময় যাত্রী লোকমানের গতিবিধি সন্দেহ হলে তাকে আটক করা হয়। আর্চওয়ের নিচে তল্লাশির জন্য নিয়ে তার শরীরে সন্দেহজনক বস্তুর উপস্থিতির প্রমাণ পাওয়ায় তাকে জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন, তার পেটের ভেতরে চার পিস সোনার বার আছে। পরে পায়ুপথ দিয়ে সোনার বারগুলো বের করা হয়।

ওই যাত্রীকে আটক করে পতেঙ্গা থানায় সোপর্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ। উদ্ধার করা ওই চারটি বারের দাম প্রায় ১৬ লাখ টাকা।

এদিকে বিকাল ৫টার সময় চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরে সারজাহ গামী এক যাত্রীর কাছ থেকে প্রায় ১ হাজার ইয়াবা উদ্ধার করেছে বিমানবন্দর নিরাপত্তা কর্মীরা।

আজ শনিবার বিকেল সোয়া ৫টায় বিমানবন্দরে ঢোকার মূখে গাড়ি তল্লাশী গেইটে বেসরকারী বিমান এয়ার এরাবিয়ার করে সারজা যাওয়ার প্রাক্কালে ওবায়দুর রহমান নামে ওই যাত্রীকে ইয়াবাসহ আটক করা হয়েছে বলে জানান শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দর কর্তৃপক্ষ।

আটক ওবায়দুলের বাড়ি ফটিকছড়ি উপজেলায় বলে জানা গেছে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print