ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

মোবাইল চার্জে দিয়ে কানে হেডফোন লাগিয়ে ঘুম, মৃত্যু যুবকের!

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

মোবাইল ফোন চার্জে লাগিয়ে হেডফোন লাগিয়ে গান শুনতে শুনতে ঘুমিয়ে পড়েছিলেন ২২ বছরের যুবক। কিন্তু সেই ঘুম থেকে আর জেগে ওঠা হল না তাঁর। বিদ্যুতায়িত হয়ে ঘুম থেকে চিরঘুমে চলে গেছেন ওই যুবক।

চার্জার থেকে বিদ্যুত সংযোগ হয়ে মৃত্যু হয়েছে তাঁর। গত সোমবার থাইল্যান্ডের নাখোন রাটচাসিমা প্রদেশে এই ঘটনাটি ঘটেছে।

জানা গিয়েছে, ওই যুবক স্থানীয় একটি কারখানার কর্মচারী। সোমবার রাতে গান শুনতে শুনতে ঘুমিয়ে পড়েছিলেন তিনি। সকালে বিছানা থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। উদ্ধারের সময় তার কানে হেডফোন লাগানো ও মোবাইল ফোনটি চার্জে লাগানো অবস্থায় পাওয়া যায়।

সকালের দিকে পরিবারের সদস্যরা ওই যুবকের কক্ষে প্রবেশ করে বিছানার ওপর নিথর দেহ পড়ে থাকতে দেখেন।

মরদেহের ময়নাতদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, পরিবারের স্বজনরা কক্ষে প্রবেশের প্রায় পাঁচ ঘণ্টা আগেই ওই যুবক মারা গেছেন।

মাত্র কয়েকমাস আগেই থাইল্যান্ডে একটি কারখানার শ্রমিকের প্রাণহানি ঘটে প্রায় একইভাবে। ওই শ্রমিক রাতে মোবাইল ফোন চার্জে রেখে কানে হেডফোন লাগিয়ে ঘুমিয়ে পড়েছিল। পরদিন সকালে তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্ত প্রতিবেদনে চিকিৎসকরা জানান, কানে হেডফোন রেখে ঘুমিয়ে পড়ায় ওই ব্যক্তি বিদ্যুতায়িত হয়ে মারা গেছেন। সূত্র: ডেইলি মেইল

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print