ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

শ্বশুরকে কুপিয়ে হত্যার পর পালালো পুত্রবধূ

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

chapati+khun
ছবি প্রতিকী।

নাটোরের গুরুদাসপুরে শ্বশুর আকবর হোসেনকে (৫৫) ধারালো হাসুয়া দিয়ে কুপিয়ে হত্যা করেছে পুত্রবধু সেলিনা বেগম। তবে ঘটনার পর থেকে পুত্রবধূ পলাতক রয়েছে।

বৃহস্পতিবার (০৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বৃ-চাপিলা গ্রামে এই ঘটনা ঘটে।

বড়াইগ্রাম সার্কেলের সহকারী পুলিশ সুপার শফিকুল ইসলাম ও এলাকাবাসী জানান, পারিবারিক কলহের জের ধরে শ্বশুর আকবর হোসেনের সাথে পুত্রবধু সেলিনা বেগমের বিরোধ চলে আসছিল। এ নিয়ে মাঝে মাঝেই তাদের মধ্যে কথা কাটাকাটি হতো।

বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে পুনরায় আকবর হোসেনের সাথে সেলিনার কথা কাটাকাটি হয়। এরই এক পর্যায়ে সেলিনা ক্ষিপ্ত হয়ে ধারালো হাসুয়া দিয়ে শ্বশুর আকবর হোসেনকে এলোপাথারি কুপিয়ে জখম করে পালিয়ে যায়।

পরে আকবর হোসেনের চিৎকারে স্থানীয়রা তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

 

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print