ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

জেলে আমিত মুহুরী হত্যার আসামী রিপনের ৫ দিনের রিমান্ড মঞ্জুর

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে ইটের আঘাতে যুবলীগের শীর্ষ সন্ত্রাসী অমিত মুহুরী হত্যা মামলার একমাত্র আসামী রিপন নাথের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

আজ সোমবার (০৩ জুন) দুপুরে চট্টগ্রামের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মহিউদ্দিন মুরাদের আদালত এ রিমান্ড মঞ্জুর করেন।

আমিত মুহুরী হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবির ইন্সপেক্টর আব্দুল আজিজ রিমান্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি পাঠক ডট নিউজকে বলেন, রিমান্ড সংক্রান্ত আদালত থেকে জেলখানায় আর্ডার সিট যাবে। জেল কর্তৃপক্ষ আমাদের দিবে তারপর আমরা সিদ্ধান্ত নেব কখন রিপন নাথকে রিমান্ডে নেবো। তবে হয়তো ঈদের পর রিমাণ্ডে নেবো।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (প্রসিকিউশন) মো. কামরুজ্জামান বলেন, মামলার তদন্ত কর্মকর্তা আসামি রিপন নাথের ১০ দিনের রিমান্ড আবেদন করেছিলেন। আদালত শুনানি শেষে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

উল্লেখ্য গত বুধবার (২৯ মে) রাতে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সেলের মধ্যে কয়েদি রিপন নাথেরে ইটের আঘাতে গুরুত্বর আহত হন সন্ত্রাসী আমিত মুহুরী।

তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিউরোসার্জারী বিভাগে ভর্তি করলে রাত একটার দিকে তার মৃত্যু হয়।

এ ঘটনার পরদিন রিপন নাথকে আসামি করে কোতোয়ালী থানায় মামলা দায়ের করেন চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেলার নাসির আহমেদ। মামলায় এজাহারে নাসির আহমেদ উল্লেখ করেন- হাজতি রিপন নাথ অর্ধ ভাঙা একটি ইট দিয়ে অমিত মুহুরীর মাথায় আঘাত করতে থাকে। গুরুতর আহত অমিত মুহুরীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে মারা যায় সে।’

অভিযুক্ত রিপন নাথ সীতাকুণ্ড উপজেলার ফেদাই নগর হেমন্ত সরকার বাড়ির নারায়ন নাথের ছেলে। সে কয়েকমাস আগে নগরীর পাহাড়তলী থানা এলাকায় একটি গার্মেন্টস কারখানায় প্রবেশ করে কর্মকর্তা ও বায়ারদের জিম্মি করে রাখার ঘটনায় গ্রেফতার হয়ে কারাগারে রয়েছে।

*কারাগারে মারামারিতে খুন হলো যুবলীগের শীর্ষ সন্ত্রাসী অমিত মূহুরী

 

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print